সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস কিমি/ঘ

মুক্ত আকাশে ফিরে গেলো ঈগল

ভোলায় অসুস্থ একটি ঈগল পাখি প্রাথমিক চিকিৎসা দিয়ে অবমুক্ত করেছে বন বিভাগ। পাখিটি রোববার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের গভীর কেওড়া বাগানে অবমুক্ত করা হয় বলে নিশ্চিত করেন লালমোহন উপজেলার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আশিষ কুমার দে।

পরিবেশ

ভোলায় অসুস্থ একটি ঈগল পাখি প্রাথমিক চিকিৎসা দিয়ে অবমুক্ত করেছে বন বিভাগ। পাখিটি রোববার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের গভীর কেওড়া বাগানে অবমুক্ত করা হয় বলে নিশ্চিত করেন লালমোহন উপজেলার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আশিষ কুমার দে।

তিনি জানান, শুক্রবার (১৫ অক্টোবর) লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের চৌমুহনী গ্রামের মোরশেদ আলম নামের এক ব্যক্তি উপজেলার রমাগঞ্জ ও চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের মধ্যবর্তী মুজিবনগর এলাকার বিলে ঈগলটি অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে খবর পেয়ে তারা এটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে পাখিটি সুস্থ হওয়ায় অবমুক্ত করা হয়।

ভোলার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, উদ্ধার ঈগলটির নাম মেঠো মাথার ঈগল। এর উচ্চতা এক থেকে দেড় ফুট হবে। বয়স ৮ থেকে ১০ বছরের মতো। ধারণা করা যাচ্ছে, ঈগলটি খাবারের সন্ধান করতে এসে অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পাখিটি সুস্থ হওয়ায় অবমুক্ত করা হয়।

জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

গারো পাহাড়ের সামাজিক বনায়নে ২৫ হাজার আকাশমণি উধাও, ২৫ অংশীদারের ৪০ লাখ টাকার ক্ষতি

শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলা রেঞ্জের দাওধারা-কাটাবাড়ি মৌজায় ২০১৭-১৮ সালে সৃজিত বাগানের প্রায় সব গাছ কেটে নেওয়া হয়েছে; অংশীদারেরা বলছেন বন বিভাগ চাইলে ঠেকানো যেত, রেঞ্জ কর্মকর্তা অবগত নন বলছেন, আর বিভাগীয় বন কর্মকর্তা তদন্ত কমিটির কথা জানিয়েছেন।

কৃষি সময়২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

খরায় ৫ লাখ টন খড়ের ঘাটতি: ভার্জিনিয়ায় জরুরি অবস্থা, আগেভাগেই শীতের খড় খাওয়াতে বাধ্য খামারিরা

গভর্নর অ্যাবিগেল স্প্যানবার্গারের নির্বাহী আদেশ ২১-এ ১ অক্টোবর থেকে খড় পরিবহনে অতিরিক্ত-প্রস্থ ছাড়, জরুরি তহবিল ও মূল্য-কারসাজি প্রতিরোধ চালু; এক্সটেনশনের হিসাবে অঙ্গরাজ্যে খড়ের ফলন ৩৫ শতাংশ কম।

Morning Ag Clips২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

শক্তিশালী এল নিনোর মধ্যে ফসল কাটার মৌসুমে বৃষ্টির ঝুঁকি বাড়ছে মার্কিন মিডওয়েস্ট ও কানাডার প্রেইরিতে

নিউট্রিয়েন অ্যাগ সলিউশনসের আবহাওয়াবিদ এরিক স্নডগ্রাস বলছেন, গ্রীষ্মশেষের উচ্চচাপ বলয় সরে যাচ্ছে, বিভক্ত জেট স্ট্রিম অক্টোবরের শুরু পর্যন্ত কর্ন বেল্ট ও প্রেইরিতে বারবার বৃষ্টি আনতে পারে, আর এল নিনো রেকর্ডের অন্যতম শক্তিশালী হতে চলেছে।

Farms.com২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()