সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°মূলত পরিষ্কারআর্দ্রতা ৭১%বাতাস ১ কিমি/ঘ

পাকছে বোরো ধান, কাটার লোক নেই

ঝালকাঠি জেলায় প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সেই ধান পাকতে শুরু করেছে। অল্প কয়েকদিনের মধ্যেই সব ধান পেকে যাবে। এরই মধ্যে আগাম চাষ করা বোরো ধান পেকেছে। তীব্র গরমে মাঠের ধান কাটার শ্রমিকের সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন চলতি মৌসুমের বোরো ধান চাষিরা। তাদের দাবি, দিনে ৮০০ টাকা মজুরি হ

ঝালকাঠি জেলায় প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সেই ধান পাকতে শুরু করেছে। অল্প কয়েকদিনের মধ্যেই সব ধান পেকে যাবে। এরই মধ্যে আগাম চাষ করা বোরো ধান পেকেছে। তীব্র গরমে মাঠের ধান কাটার শ্রমিকের সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন চলতি মৌসুমের বোরো ধান চাষিরা। তাদের দাবি, দিনে ৮০০ টাকা মজুরি হাঁকলেও মিলছে না শ্রমিক।

কৃষি বিভাগ বলছে, জেলায় এ বছর ধানের ফলন ভালো হয়েছে। বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে। লাভজনক ফসলের কারণে কৃষক আগ্রহী হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জন হয়েছে প্রায় ১৫ হাজার হেক্টর। তবে এ ফসল কেটে তুলতে শ্রমিকের অভাবে সমস্যায় পড়ছেন কৃষকেরা। চলতি মাসজুড়েই তীব্র তাপপ্রবাহে পুড়ছে ঝালকাঠিও।

জানা যায়, এ বছর এরই মধ্যে তাপপ্রবাহ রেকর্ড গড়েছে। আগে দেশে সর্বোচ্চ ২৩ দিন টানা তাপপ্রবাহের রেকর্ড ছিল। এ বছর তা এরই মধ্যে ২৭ দিন অতিক্রম করেছে। বিজ্ঞানীরা বলছেন, দেশ প্রায় ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছেছে। টানা এই তাপপ্রবাহের কারণে সারাদেশে 'হিট অ্যালার্ট' জারি করা হয়েছে এবং সেটি বাড়ানো হয়েছে।

আরও পড়ুনমিরসরাইয়ে পরীক্ষামূলক চাষে বাম্পার ফলনসাতক্ষীরায় নতুন জাতের ধান চাষে সফল কৃষক

কৃষকেরা বলছেন, দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। অনেকেই বাড়তি পারিশ্রমিক দিয়ে ধান ঘরে তুলছেন। তাদের দাবি, উৎপাদন খরচ বাড়ায় এবার লোকসানের মুখে পড়তে হবে।

কৃষক জাকির হোসেন বলেন, 'তাপমাত্রা এত বেশি যে লোকজন মাঠে কাজ করতে পারছে না। পাকা ধান মাঠেই থেকে যাচ্ছে। ধান কাটার আধুনিক মেশিনের ব্যবহারও সহজলভ্য নয়। দিনমজুর না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছি। খুব সমস্যা।'

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) উপ-পরিচালক কৃষিবিদ মনিরুল ইসলাম বলেন, 'আমরা কৃষকদের যথাযথ পরামর্শ দিয়েছি। তীব্র গরমের কারণে তারা এখন ধান কাটতে পারছেন না। কয়েকদিন পরেই কিছুটা সহনশীল পরিবেশ পাওয়া যাবে। তবে ভারী বৃষ্টির আশঙ্কাও আছে। এজন্য ভারী বৃষ্টি নামার আগেই ৮০% ধান পাকলেই কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।'

আতিকুর রহমান/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

অর্ণবের বৃষ্টিতে ঈশ্বরদী ও লালপুরে নুয়ে পড়েছে পাকা আমন, ফলন কমার শঙ্কা

তিন দিনে ১১৩.৬ মিলিমিটার বৃষ্টিতে লালপুরে অন্তত ১৫০ হেক্টরের আমন হেলে পড়েছে; ঈশ্বরদীতে বিঘায় প্রায় ৫ মণ ফলন কমতে পারে বলে জানিয়েছে কৃষি অফিস, নুয়ে পড়া ধান বেঁধে দেওয়ার পরামর্শ।

সমকাল১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

ইটনার হাওরে ডিলারের সার মিলছে না, বস্তায় ২০০ টাকা বেশি দিয়ে কিনছেন কৃষক

বোরোর জমি তৈরির সময়ে কিশোরগঞ্জের ইটনায় ১০৮ বস্তা বিএডিসির ডিএপি সারসহ একটি নৌকা আটক করেছে নৌ পুলিশ; কৃষকদের অভিযোগ, ডিলারের বরাদ্দ এলাকায় না আসায় চোরাই সার কিনতে হচ্ছে বাড়তি দামে।

সমকাল১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

মিরসরাইয়ে প্রথম কালো ধানের পরীক্ষামূলক চাষ, ফলন প্রায় দ্বিগুণ বললেন উদ্যোক্তা

করেরহাটের দক্ষিণ অলিনগরে ৪.৮ কাঠা জমিতে ব্ল্যাক রাইস চাষ করেছেন গিয়াস উদ্দিন সোহেল; পুরো ধান আগামী মৌসুমের বীজ হিসেবে রাখবেন তিনি, বাজার সম্ভাবনা যাচাই করছে উপজেলা কৃষি বিভাগ।

জাগো নিউজ ২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)