ফলতীব্র খরায় ঝরছে লিচুর গুটি, শঙ্কায় চাষিরা
পাবনার ঈশ্বরদীতে প্রচণ্ড খরা ও তাপদাহে লিচুর গুটি ঝরে যাচ্ছে। এতে লিচুর ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। দেশি লিচু হিসেবে পরিচিত মোজাফ্ফরপুরী জাতের লিচুর গুটি বেশি ঝরছে। পাশাপাশি বোম্বাই লিচুর গুটিও ঝরা শুরু হয়েছে।












