সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

অল্প উপকরণে তৈরি করুন সুইস আলুর কেক

অনেকেই সকালের নাস্তা বা বিকেলের হালকা ক্ষুধা মেটাতে এমন কিছু খুঁজে থাকেন, যা হবে সুস্বাদু, মুচমুচে এবং খুব অল্প সময়েই তৈরি করা যায়। আলু দিয়ে নানা ধরনের নাস্তা তৈরি করা গেলেও খুব সহজে বানানো যায় আলুর প্যানকেক।

শাকসবজি

অনেকেই সকালের নাস্তা বা বিকেলের হালকা ক্ষুধা মেটাতে এমন কিছু খুঁজে থাকেন, যা হবে সুস্বাদু, মুচমুচে এবং খুব অল্প সময়েই তৈরি করা যায়। আলু দিয়ে নানা ধরনের নাস্তা তৈরি করা গেলেও খুব সহজে বানানো যায় আলুর প্যানকেক।

সুইজারল্যান্ডে এই জনপ্রিয় খাবারটি রোস্তি নামে পরিচিত। এটি দেশটির অন্যতম ঐতিহ্যবাহী খাবার, যা কুরকুরে বাইরের স্তর এবং নরম ভেতরের স্বাদের জন্য সারা বিশ্বেই সমাদৃত।

সাধারণত সকালের নাস্তা হিসেবে বা স্টেক, গ্রিলড চিকেন, সসেজ কিংবা অন্যান্য ভারী খাবারের সঙ্গে সাইড ডিশ হিসেবে পরিবেশন করতে পারেন। । খুব কম উপকরণে এবং অল্প সময়েই তৈরি করা যায় এই সুস্বাদু খাবারটি। তাই ঘরেই সহজে বানিয়ে পরিবারের ছোট-বড় সবার জন্য পরিবেশন করতে পারেন আলুর প্যানকেক।

প্রথমে একটি পাত্রে পর্যাপ্ত পানি ও সামান্য লবণ দিয়ে আলুগুলো আধা সেদ্ধ করে নিন। খেয়াল রাখবেন, আলু যেন পুরোপুরি সেদ্ধ না হয়। তাহলে গ্রেট করার সময় আলু ভেঙে যাবে এবং রোস্তির মচমচে টেক্সচার নষ্ট হবে। আলু ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন।

এরপর একটি বড় পাত্রে গ্রেট করা আলুর সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনেপাতা, ময়দা, লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

একটি নন-স্টিক প্যানে সামান্য তেল বা মাখন গরম করুন। এবার আলুর মিশ্রণটি প্যানে দিয়ে চামচ বা স্প্যাচুলার সাহায্যে গোল ও চ্যাপ্টা প্যানকেকের মতো আকার দিন। মাঝারি আঁচে ৮-১০ মিনিট ভাজুন, যাতে নিচের অংশটি সুন্দর সোনালি ও মচমচে হয়ে যায়।

এরপর একটি বড় প্লেট প্যানের ওপর উল্টো করে রেখে সাবধানে প্যানটি উল্টে দিন, যাতে রোস্তিটি প্লেটে উঠে আসে। তারপর প্লেট থেকে আলতো করে আবার প্যানে দিন এবং অন্য পাশটিও আরও ৮-১০ মিনিট ভেজে নিন।দুই পাশই সুন্দর সোনালি ও মচমচে হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ইচ্ছেমতো টুকরো করে কেটে গরম গরম পরিবেশন করুন। চাইলে এর সঙ্গে টক দই, সাওয়ার ক্রিম, চিলি সস বা টমেটো কেচাপ পরিবেশন করতে পারেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()