সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

বালুচরে মিষ্টি কুমড়া চাষ, ফলনে খুশি কৃষক

তিস্তার বুকে জেগে ওঠা চরাঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। বাজারে বেশ চাহিদা ও আশানুরূপ দাম পাওয়ায় খুশি তিস্তাপাড়ের কৃষকেরা। তবে বাজারজাত করার ব্যবস্থা করা গেলে বেশি লাভবান হতেন চাষিরা।

শাকসবজি

তিস্তার বুকে জেগে ওঠা চরাঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। বাজারে বেশ চাহিদা ও আশানুরূপ দাম পাওয়ায় খুশি তিস্তাপাড়ের কৃষকেরা। তবে বাজারজাত করার ব্যবস্থা করা গেলে বেশি লাভবান হতেন চাষিরা।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি বছর লালমনিরহাটের ৫ উপজেলায় চরাঞ্চল ও সমতলে ১ হাজার ৩২০ হেক্টর জমিতে নানা জাতের মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে। প্রতি হেক্টর জমিতে কুমড়ার ফলন পাওয়া যায় ২৫-৩০ মেট্রিক টন। ৮০ শতাংশ কুমড়া উৎপন্ন হচ্ছে তিস্তা নদীর বালুচরে।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শৈলমারী চর এলাকার কৃষক আশরাফুল রিফাত বলেন, 'আগে বালুচরে ফসল ফলানো যেত না। পানি নেমে যাওয়ার পর পরিত্যক্ত থাকতো। প্রতি কেজি কুমড়া উৎপাদনে খরচ হয় ৬-৭ টাকা। গত বছর প্রতি কেজি কুমড়া বিক্রি করেছি ১৭-১৮ টাকা কেজি দরে। এ বছর বিক্রি হচ্ছে ১১-১২ টাকা। এক জমিতে ৩ হাজার কেজি কুমড়া উৎপাদন করেছি। এতে খরচ হয়েছে ১৮ হাজার টাকা। গত বছরের মতো দাম পেলে কুমড়া বিক্রি করে লাভবান হতাম।'

সদর উপজেলার কালমাটির চরের বাসিন্দা রজমান মুন্সি এলাকার কৃষক নাদিরুল ইসলাম বলেন, '৪ বিঘা জমি থেকে ১২ হাজার ৫০০ কেজি কুমড়া পেয়েছি। এ বছর দাম কম হওয়ায় অর্ধেক কুমড়া বিক্রি করেছি। অর্ধেক কুমড়া বাড়িতে সংরক্ষণ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় আশানুরূপ ফলন হয়েছে। যেসব বালুচরে আগে কোনো ফসল হতো না; সেখানে কুমড়া চাষ করছি।'

কালীগঞ্জ উপজেলার চর ভোটমারী এলাকার কৃষক শামসুল আলম বলেন, '২৫ জন কৃষকের গ্রুপ তৈরি করে তিস্তার বালুচরে কুমড়া, তরমুজ, ভুট্টা, বাদাম ও মিষ্টি আলু চাষ করেছি। এ বছর ১ হেক্টর জমিতে কুমড়া চাষ করে ফলন পেয়েছি ২৪ মেট্রিক টন। কুমড়ার ফলনে খুশি হয়েছি। তবে বাজারজাত করার ভালো ব্যবস্থা না থাকায় বেশি লাভবান হতে পারছি না।'

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক ড. সাইখুল আরিফিন বলেন, 'এ বছর আলুর দাম কম হওয়ায় কুমড়ার দামও কমেছে। চাষিরা একসাথে কুমড়া হার্ভেস্ট করায় সরবরাহ বেড়ে যায়। যত্ন করে রাখলে বাড়িতে ৬-৭ মাস সংরক্ষণ করা যায়। অধিকাংশ চাষির নগদ টাকার প্রয়োজন হওয়ায় কুমড়া সংরক্ষণ করতে পারেন না।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()