সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

বিষদাঁত ভাঙতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেলো ওঝার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিষদাঁত ভাঙতে গিয়ে সাপের কামড়ে আলী আকবর সরদার (৫০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে।

পরিবেশ

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিষদাঁত ভাঙতে গিয়ে সাপের কামড়ে আলী আকবর সরদার (৫০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওঝা আলী আকবর সরদার কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ রমজানপুর গ্রামের বাসিন্দা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ওঝা আলী আকবর সরদার পাঁচ-ছয়টি সাপ পুষতেন। সাপগুলো দিয়ে তিনি গ্রামে ঘুরে খেলা দেখাতেন।

শুক্রবার দুপুরে নিজ বাড়িতে বসেই একটি সাপের বিষদাঁত ভাঙতে যান। এ সময় সাপের কামড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শামীম হোসেন জাগো নিউজকে বলেন, একজন ওঝা সাপের কামড়ে মারা যাওয়ার খবর শুনেছি।

আয়শা সিদ্দিকা আকাশী/এসজে

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()