পরিবেশসাপে কামড়ানোর পর যুবককে নেওয়া হয় ওঝার কাছে, পরদিন মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সাপের কামড়ে মুহাম্মদ সোহান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সাপে কামড়ানোর পর তাকে হাসপাতালে না নিয়ে স্থানীয় এক ওঝার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন স্বজনরা। পরে অবস্থার অবনতি হলে পরদিন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন সোহানকে।




