সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ব্রাহ্মণবাড়িয়ায় হাটে উঠেছে ‘শাকিব খান’ ও ‘জায়েদ খান’

ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে পশুর হাট। ব্যাপারী ও খামারিরা তাদের পালিত পশু নিয়ে হাটে আসছেন। জেলার নবীনগর উপজেলায়ও ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখরিত পশুর হাট। হাটে উঠছে বিভিন্ন নামের পশু।

লাইভস্টক

ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে পশুর হাট। ব্যাপারী ও খামারিরা তাদের পালিত পশু নিয়ে হাটে আসছেন। জেলার নবীনগর উপজেলায়ও ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখরিত পশুর হাট। হাটে উঠছে বিভিন্ন নামের পশু।

তবে গত কয়েকদিন ধরে ক্রেতা-বিক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে 'জায়েদ খান' ও 'শাকিব খান' নামের দুটি ষাঁড়। ঢাকাইয়া চলচ্চিত্রের দুই হিরোর নামে নাম রাখা ষাঁড় দুটি নবীনগর উপজেলার আহাম্মদপুর পশুর হাটে বিক্রির জন্য তোলা হয়েছে।

উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের খামারি ইউনুস মিয়া হাটে ছয়টি গরু নিয়ে এসেছেন। এরমধ্যে 'শাকিব খান' ও 'জায়েদ খান' নামের দুটি ষাড় গরু রয়েছে ক্রেতাদের কেন্দ্রবিন্দুতে।

শাকিব খানের ওজন প্রায় ৭০০ কেজি (সাড়ে ১৭ মণ)। আর জায়েদ খানের ওজন ৬০০ কেজিরও (১৫ মণ) বেশি। শাকিব খানের সাড়ে ৩ লাখ ও জায়েদ খানের ৩ লাখ টাকা দাম চাওয়া হচ্ছে। সোমবার (৪ জুলাই) বিকেল পর্যন্ত শাকিব খানের দাম উঠেছে ২ লাখ ২০ হাজার। আর জায়েদ খানের দাম উঠেছে ১ লাখ ৮০ হাজার টাকা।

গরু ব্যাপারী ইউনুস মিয়া বলেন, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ২২টি ষাঁড় লালন-পালন করেছি। এরমধ্যে বড় ষাঁড়গুলোকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। দুটি ষাঁড়ের নাম ঢাকাইয়া চলচ্চিত্রের দুই হিরো শাকিব খান ও জায়েদ খানের নামে রাখা হয়েছে। প্রত্যাশিত দাম উঠলেই বিক্রি করে দেবো।

এবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোরবানির জন্য পশুর চাহিদা আছে ১ লাখ ৭০ হাজারেরও বেশি। কোরবানির ঈদকে সামনে রেখে ৭৫টির পশুর হাট অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন। এসব হাটে অন্তত ৭০০ কোটি টাকার পশু বেচাকেনা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()