জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৭ সালের পবিত্র রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার। ৭ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেই রাতেই প্রথম তারাবি এবং পরদিন প্রথম রোজা হবে।
কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসনের প্রকাশিত ২০২৭ সালের সম্ভাব্য ধর্মীয় ক্যালেন্ডারে ঈদুল ফিতর ধরা হয়েছে ৯ মার্চ। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গালফ নিউজের জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসে ঈদ ১০ মার্চ, বুধবার। রমজান শুরুর তারিখে দুই পূর্বাভাস একমত হলেও ঈদে এক দিনের ব্যবধান রয়েছে।
একই ক্যালেন্ডার অনুযায়ী ১৫ মে আরাফাতের দিন এবং ১৬ থেকে ১৮ মে ঈদুল আজহা হতে পারে।
অন্যান্য দিবসের সম্ভাব্য তারিখ: ৪-৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ, ২২-২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত, ৫ মার্চ দিবাগত রাতে শবে কদর, ১৫ জুন আশুরা এবং ১৪-১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.)।
হিজরি মাসের শুরু চাঁদ দেখার ওপর নির্ভর করে, তাই এসব তারিখ এক দিন আগে-পরে হতে পারে। বাংলাদেশে রমজান ও দুই ঈদের চূড়ান্ত তারিখ জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ২০২৬ সালে বাংলাদেশে রমজান শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর হয়েছিল ২০ মার্চ।
এগ্রিকেয়ার২৪ তথ্যগুলো প্রকাশ করেছে কাজইনফর্ম ও গালফ নিউজের বরাতে।
ছবি: রমজানের চাঁদ, Roi.dagobert / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: এগ্রিকেয়ার২৪





মন্তব্য
(০)