সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘ

অনলাইনে ইলিশ বিক্রিতে প্রতারণা, পুলিশের সতর্কতা

সম্প্রতি চাঁদপুর জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সভাগুলোতে অনলাইনে ইলিশ ক্রয়ে প্রতারণার বিষয়ে অভিযোগ উঠেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে প্রতিরোধ করার জন্য কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মৎস্য

সম্প্রতি চাঁদপুর জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সভাগুলোতে অনলাইনে ইলিশ ক্রয়ে প্রতারণার বিষয়ে অভিযোগ উঠেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে প্রতিরোধ করার জন্য কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ইতোমধ্যে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে 'অনলাইনে ইলিশ ক্রয়ে প্রতারক হতে সাবধান' হওয়ার জন্য সতর্কতা হিসেবে প্রচারণা শুরু করেছে।

জেলা পুলিশ জানায়, ইদানীং জেলা পুলিশের কাছে বিভিন্ন মাধ্যমে অভিযোগ আসছে ফেসবুকে ইলিশ বিক্রির নামে অগ্রিম টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। এমন অভিযোগ পুলিশ অনুসন্ধান করে জানতে পারে এসব পেজ চাঁদপুর থেকে পরিচালিত নয়।

পুলিশ অনুসন্ধান করে যেসব পেজ ব্যবসায়ীদের মাধ্যমে পরিচালিত হয় সেগুলো শনাক্ত করা হয়েছে। এসব পেজ থেকে প্রতারণা করলে পুলিশের কাছে অভিযোগ করলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুর জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আবদুল বারী জমাদার মানিক বলেন, ইলিশ ও অন্যান্য মাছ বিক্রির জন্য পেজ চিহ্নিত করা হয়েছে। সেগুলো ছাড়াও তালিকায় অন্তর্ভুক্তির জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তালিকা বহির্ভূত অন্যান্য অনলাইন পেজ থেকে সংশ্লিষ্টদের ইলিশ ক্রয়ের বিষয়ে প্রতারক হতে সতর্ক থাকতে হবে। জেলা পুলিশ সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত। যে কোন প্রয়োজনে জেলা পুলিশের হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন।

শরীফুল ইসলাম/আরএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ইলিশের উল্টো যাত্রা

একসময় গল্পটা ছিল উল্টো। পদ্মা-মেঘনার ইলিশ সীমান্ত পেরিয়ে যেত পশ্চিমবঙ্গের বাজারে। কলকাতার বাঙালির কাছে বাংলাদেশের ইলিশ ছিল বিশেষ আকর্ষণের নাম। দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ ভারতে যাওয়ার খবর নিয়ে সংবাদমাধ্যমে উৎসবের আবহ তৈরি হতো। আর এখন সেই গল্পে যেন হঠাৎ উল্টো পাতা খুলেছে। ভারত থেকে ইলিশ আসছে বাংল

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৭ মিনিটের পড়া
মৎস্য

পদ্মা-মেঘনার ইলিশ কেন এত সুস্বাদু: রহস্য মাছে নয়, তার খাবারে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, মোহনার প্ল্যাঙ্কটনে চর্বি জমেই স্বাদ তৈরি হয়; দেশের ইলিশের মাত্র ২ শতাংশ সরাসরি পদ্মার, বড় ও সুস্বাদু ইলিশের বেশির ভাগ আসে মেঘনার অববাহিকা থেকে।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

হাতিয়ায় জালে ২৮০ কেজির শাপলাপাতা মাছ, সংরক্ষিত প্রজাতি বিক্রি হলো ৯০ হাজার টাকায়

বন্য প্রাণী আইনে শিকার ও বিক্রি নিষিদ্ধ হলেও মেঘনায় ধরা পড়া সাত মণ ওজনের মাছটি চেয়ারম্যানঘাটে কেটে টুকরা করে বিক্রি হয়েছে; জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, মৎস্য আইনে সরাসরি নিষিদ্ধ নয়, তবে বন আইনে বিপন্ন প্রজাতি।

প্রথম আলো১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()