সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস কিমি/ঘ

বেঁধে রাখা ছিল বিক্রির জন্য, ৬০০ টাকায় কিনে অবমুক্ত করলেন পিয়া

সিলেটের খোজার খালা এলাকায় এক ব্যক্তি বিলুপ্তপ্রায় একটি ডাহুক পাখি বিক্রির জন্য বেঁধে রাখেন। পাখিটি মুক্ত হতে বারবার রশির বাঁধ খোলার জন্য ঠোঁট দিয়ে চেষ্টা করছিল। এ দৃশ্য দেখেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইনবিভাগের ছাত্রী প্রিয়েতেনিয়া পিয়া।

পরিবেশ

সিলেটের খোজার খালা এলাকায় এক ব্যক্তি বিলুপ্তপ্রায় একটি ডাহুক পাখি বিক্রির জন্য বেঁধে রাখেন। পাখিটি মুক্ত হতে বারবার রশির বাঁধ খোলার জন্য ঠোঁট দিয়ে চেষ্টা করছিল। এ দৃশ্য দেখেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইনবিভাগের ছাত্রী প্রিয়েতেনিয়া পিয়া।

পাখি এভাবে বেঁধে রাখা অন্যায় জানিয়ে তিনি ডাহুকটি ছেড়ে দেওয়ার জন্য শিকারির প্রতি অনুরোধ জানান। কিন্তু শিকারি পাখিটি অবমুক্ত করে দিতে অপারগতা জানান। পরে ৬০০ টাকা দিয়ে পাখিটি কিনেন পিয়া।

সোমবার (৪ অক্টোবর) পাখিটি কেনার পর অবমুক্ত করতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমের সঙ্গে যোগাযোগ করেন তিনি। খবর পেয়ে সেখানে পরিবেশ সংগঠক আব্দুল করিম কিম, সাংবাদিক নেতা ছামির মাহমুদ ও মিঠু দাস জয় সেখানে গিয়ে পাখিটি খোজারখলা এলাকার একটি জলায় অবমুক্ত করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রিয়েতেনিয়া পিয়া বলেন, পাখি শিকার ও খাওয়া দণ্ডনীয় অপরাধ এবং পাখির উপকারিতা স্কুল-কলেজের পাঠ সূচিতে উল্লেখ থাকলে নতুন প্রজন্মের পাখির প্রতি ভালোবাসা জন্মাবে। তাহলে কেউ এভাবে পাখি শিকার করে দোকানের সামনে বেঁধে রাখার সাহস পাবে না।

পরিবেশ আন্দোলন-বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, কেউ এভাবে পাখি বিক্রি করতে দেখলে খবর দিলেই আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পাখি উদ্ধার করে অবমুক্ত করার ব্যবস্থা করা হবে। এভাবে টাকা দিয়ে পাখি ক্রয় করা আর লাগবে না। আমরা শিকারিকে বনবিভাগের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসবো।

জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ জাগো নিউজকে বলেন, পিয়ার মতো নতুন প্রজন্ম যদি পরিবেশ-প্রকৃতি ও পাখির প্রতি ভালোবাসা দেখায় তাহলে দেশের পশু-পাখি রক্ষার পাশাপাশি আমাদের জৈববৈচিত্র রক্ষা পাবে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক নানা দুর্যোগ থেকেও আমরা রক্ষা পাবো। তাই পরিবেশ ও জৈববৈচিত্র রক্ষায় আমরা পিয়াকে অনুসরণ করতে পারি।

ছামির মাহমুদ/এসজে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

গারো পাহাড়ের সামাজিক বনায়নে ২৫ হাজার আকাশমণি উধাও, ২৫ অংশীদারের ৪০ লাখ টাকার ক্ষতি

শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলা রেঞ্জের দাওধারা-কাটাবাড়ি মৌজায় ২০১৭-১৮ সালে সৃজিত বাগানের প্রায় সব গাছ কেটে নেওয়া হয়েছে; অংশীদারেরা বলছেন বন বিভাগ চাইলে ঠেকানো যেত, রেঞ্জ কর্মকর্তা অবগত নন বলছেন, আর বিভাগীয় বন কর্মকর্তা তদন্ত কমিটির কথা জানিয়েছেন।

কৃষি সময়২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

খরায় ৫ লাখ টন খড়ের ঘাটতি: ভার্জিনিয়ায় জরুরি অবস্থা, আগেভাগেই শীতের খড় খাওয়াতে বাধ্য খামারিরা

গভর্নর অ্যাবিগেল স্প্যানবার্গারের নির্বাহী আদেশ ২১-এ ১ অক্টোবর থেকে খড় পরিবহনে অতিরিক্ত-প্রস্থ ছাড়, জরুরি তহবিল ও মূল্য-কারসাজি প্রতিরোধ চালু; এক্সটেনশনের হিসাবে অঙ্গরাজ্যে খড়ের ফলন ৩৫ শতাংশ কম।

Morning Ag Clips২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

শক্তিশালী এল নিনোর মধ্যে ফসল কাটার মৌসুমে বৃষ্টির ঝুঁকি বাড়ছে মার্কিন মিডওয়েস্ট ও কানাডার প্রেইরিতে

নিউট্রিয়েন অ্যাগ সলিউশনসের আবহাওয়াবিদ এরিক স্নডগ্রাস বলছেন, গ্রীষ্মশেষের উচ্চচাপ বলয় সরে যাচ্ছে, বিভক্ত জেট স্ট্রিম অক্টোবরের শুরু পর্যন্ত কর্ন বেল্ট ও প্রেইরিতে বারবার বৃষ্টি আনতে পারে, আর এল নিনো রেকর্ডের অন্যতম শক্তিশালী হতে চলেছে।

Farms.com২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()