অ্যালবো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (Albaugh India) ভারতে 'ট্যান্ডেম' (TANDEM) নামে নতুন ছত্রাকনাশক বাজারে এনেছে, যাকে কোম্পানিটি ভারতে তাদের প্রথম পেটেন্ট করা ছত্রাকনাশক বলছে। এটি ধানে ব্যবহারের জন্য নিবন্ধিত।
পণ্যটিতে আছে কার্বেন্ডাজিম ১১.৫৭% ও টেবুকোনাজোল ১১.৫৭% (ডব্লিউ/ডব্লিউ, সাসপেনশন কনসেনট্রেট), দুটি ভিন্ন কার্যপদ্ধতির উপাদান। ফ্র্যাক গ্রুপ ১-এর কার্বেন্ডাজিম ছত্রাকের কোষ বিভাজনে বাধা দেয়, আর ট্রায়াজোল গোত্রের টেবুকোনাজোল আর্গোস্টেরল তৈরি আটকে ছত্রাকের কোষঝিল্লি গঠন ব্যাহত করে। দুটি একসঙ্গে বিস্তৃত পরিসরের ছত্রাকজনিত রোগ দমনের জন্য তৈরি।
কোম্পানির পরামর্শ, ধানে প্রতি একরে ৩২০ মিলিলিটার ট্যান্ডেম ২০০ লিটার পানিতে মিশিয়ে পাতায় স্প্রে করতে হবে।
অ্যালবো ইন্ডিয়ার বাণিজ্যিক ও কৌশলগত বিপণন প্রধান গোপেশ পন্থ বলেন, দ্বৈত কার্যপদ্ধতির কারণে ট্যান্ডেম বিস্তৃত পরিসরের ছত্রাকজনিত রোগ কার্যকরভাবে দমন করে এবং চাষিদের ফলন বাড়াতে সাহায্য করে।
ছবি: njanam92 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: Global Agriculture





মন্তব্য
(০)