সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯১%বাতাস ৫ কিমি/ঘ

পেঁয়াজের ঝাঁজ বাড়ছে ভারতে; ভরসা তুরস্ক থেকে আমদানি

পেঁয়াজের দাম পশ্চিমবঙ্গের বাজারে প্রতি কিলো ১০০ টাকা ছুঁয়েছিল আগেই। কিন্তু হঠাৎই বুধবার থেকে সেই দাম বেড়ে ১৫০ টাকা কিলো হয়ে গেছে।

পেঁয়াজের দাম পশ্চিমবঙ্গের বাজারে প্রতি কিলো ১০০ টাকা ছুঁয়েছিল আগেই। কিন্তু হঠাৎই বুধবার থেকে সেই দাম বেড়ে ১৫০ টাকা কিলো হয়ে গেছে।

কলকাতা আর পশ্চিমবঙ্গের বেশ কিছু বাজারে পেঁয়াজের এই দামই নেওয়া হচ্ছে। কোথাও সেটা দশ টাকা কম।

তবে পশ্চিমবঙ্গ সরকারের যে সবজি বিপণন ব্যবস্থা আছে, সেখানে প্রতি কিলো ৫৯ টাকা দরে পেঁয়াজ পাওয়া যাচ্ছে। ৮৮ টাকায় কেনা ওই পেঁয়াজ ভর্তুকি দিয়ে বিক্রি করা হচ্ছে। তবে ঐ সরকারি দোকান আর চলমান ভ্যান হাতে গোনা, যার ফলে সাধারণ মানুষকে ১৫০ বা ১৪০ টাকা দিয়েই পেঁয়াজ কিনতে হচ্ছে।

ওদিকে দিল্লিতেও পেঁয়াজের দাম ১০০ টাকা পেরিয়েছে।

সরকার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না বলে বিরোধীরা সংসদে সরব হয়েছে।

সরকার বলছে, যেখানে পেঁয়াজ চাষ সবচেয়ে বেশি হয়, সেই মহারাষ্ট্রে ব্যাপক বন্যার ফলে উৎপাদন মার খেয়েছে। সরকার কম দামে পেঁয়াজ সরবরাহ করার চেষ্টা করছে বলেও দাবি করা হচ্ছে।

আর অন্যান্য এলাকায় যারা পেঁয়াজ চাষ করেন, তারা বলছেন কয়েক মাস আগেও ছয়-সাড়ে ছয় টাকা দরে পেঁয়াজ বিক্রি করেছেন ক্ষেত থেকে।

সেই দরে অবশ্য চাষিদের লাভ প্রায় কিছুই থাকে না।

তবু সেই পেঁয়াজই মুজত করে এখন আগুন দামে বিক্রি করা হচ্ছে।

পাইকারি বাজারে বা খুচরো দোকানে পেঁয়াজের ক্রমাগত দাম বৃদ্ধি কতটা নিয়ন্ত্রণে আনা যাবে, তা নিয়ে প্রশাসনিক মহলেই সন্দেহ রয়েছে।

বিবিসি বাংলাসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

যুক্তরাজ্যে কৃষিজমির নিলামে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দর

কামব্রিয়া, ওয়েলস, ডেভন ও সমারসেটের জমি বিক্রয় প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, নিলামে স্থানীয় ও বিদেশি ক্রেতাদের জোর প্রতিযোগিতায় বেশ কয়েকটি খালি জমির খণ্ড প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়েছে।

Farmers Weekly১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

মতামত: খামারের বহুমুখীকরণ শুরু হোক লক্ষ্য দিয়ে, বিয়ের হল দিয়ে নয়

রুরাল সলিউশনসের স্যালি অরমিস্টন ফার্মার্স উইকলিতে লিখেছেন, খামারের বহুমুখীকরণ এখন টিকে থাকার দীর্ঘমেয়াদি কৌশল, তাই শুরু করতে হবে পরিবার কী চায় সেই প্রশ্ন দিয়ে।

Farmers Weekly১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

২০ হাজার কৃষি উদ্যোক্তা গড়বে পার্টনার প্রকল্প, ৬০ শতাংশই নারী

কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্পে ৬৪ জেলার ২০৮ উপজেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির কাজ চলছে; এ পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন ৬,৮৭৫ জন, প্রক্রিয়াজাতকরণ যন্ত্র কিনতে মিলবে ৭০ শতাংশ ভর্তুকি।

বাসস১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)