সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৮°মেঘলাআর্দ্রতা ৬০%বাতাস ১০ কিমি/ঘ

কোরবানিতে এক কোটি ৩০ লাখ গবাদিপশুর জোগান দেওয়া হবে: মন্ত্রী

আগামী কোরবানির সময় এক কোটি ৩০ লাখ গবাদিপশু জোগান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস‌্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

আগামী কোরবানির সময় এক কোটি ৩০ লাখ গবাদিপশু জোগান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস‌্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

রোববার (২৮ এপ্রিল) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, গত বছর (কোরবানির ঈদে) আমাদের এক কোটি ২৫ লাখ গবাদি পশুর আমদানি ছিল। এরমধ্যে অবিক্রিত ছিল ১৯ লাখ। এবার কোরবানির সময় এক কোটি ৩০ লাখের বেশি গবাদিপশুর ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, উৎসবের দিন সামনে আসছে। এসময়ে সুবিধাবাদী গোষ্ঠী ও মতলববাজরা পুরো ব্যাপারটা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আগামী কোরবানি ঈদের সম্পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে। গবাদিপশুর কোন ধরনের ঘাটতি নেই।

আব্দুর রহমান বলেন, মধ্যস্বস্তভোগীদের যে বাড়াবাড়ি থাকে সে বিষয়ে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। গবাদিপশুর বাজার যেন স্থিতিশীল থাকে, দাম যেন মানুষ ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সে বিষয়গুলো নিয়ে প্রস্তুতিমূলকভাবে খামারি ভাইদের সঙ্গে কথা বলেছি।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, আমরা তাদের (খামারি) আশ্বস্ত করেছি গবাদিপশু আমদানি করার কোনো কারণ নেই। গরু আমদানির কোনো সিদ্ধান্ত আমাদের নেই। আমাদের দেশে খামারি ভাইয়েরা গবাদিপশু উৎপাদিত করেন, আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগেও হয়, সেটিই যথেষ্ট। কোনো অপ্রতুলতা নেই। আমাদের আয়োজন ও ব্যবস্থাপনা সবই ঠিক আছে।

'বাজার যেন অস্থিতিশীল না হয়, সেই বিষয়ে আমাদের আয়োজন ও প্রস্তুতি আছে'- বলেন তিনি।

কোরবানির পশুর গাড়িতে চাঁদাবাজি বন্ধে কী পদক্ষেপ- জানতে চাইলে মন্ত্রী বলেন, ওই সময় মধ্যস্বস্তভোগী ও বিশেষ শ্রেণির মানুষ সুযোগ নেয়। যে কারণে অনেক সময় পরিস্থিতি মোকাবিলা করা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। কোরবানির আগে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে ঠিক করবো, যেন এ জায়গাটি সঠিকভাবে অ্যাড্রেস করা যায়, যেন পথে পথে ঘাটে ঘাটে চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে রাখতে পারি।

আরএমএম/এমকেআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

দুই ছাগল থেকে ১৮টির খামার: হাত না পেতে স্বাবলম্বী উল্লাপাড়ার স্বপ্না

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলের জমিতে থাকা ভূমিহীন তৃতীয় লিঙ্গের স্বপ্না বাবার কিনে দেওয়া দুটি ছাগল থেকে খামার গড়েছেন; গত বছর ১০টি ছাগল বিক্রি করেছেন ৭ লাখ ১০ হাজার টাকায়।

কৃষি সময়৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

জিন বিশ্লেষণ প্রযুক্তিতে স্ক্রুওয়ার্ম ঠেকানোর চেষ্টা, হাজারো নমুনা পরীক্ষা হবে টেক্সাসে

প্রায় ৪০ লাখ ডলারের গবেষণায় ওষুধ প্রতিরোধের জিনগত চিহ্ন খোঁজা হবে; হন্ডুরাসের প্রাদুর্ভাব থেকে নেওয়া হবে নমুনা।

Farms.com৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

বুনো শূকরের ক্ষতি ঠেকাতে ১৩ অঙ্গরাজ্যে ৫ কোটি ১৯ লাখ ডলার দিচ্ছে মার্কিন কৃষি বিভাগ

২৯টি প্রকল্পে ফাঁদ পাতা, ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধার ও প্রশিক্ষণে অর্থ যাবে; লুইজিয়ানার এক প্রকল্পই ১ কোটি ৬৬ লাখ একর জুড়ে।

DTN / Progressive Farmer৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)