সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

অবৈধ ইলিশ শিকারে ৯ জেলে আটক, ২৭ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধভাবে নদীতে ইলিশ মাছ শিকার করায় নয় জেলেকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে প্রত্যেককে তিন হাজার করে মোট ২৭ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

মৎস্য

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধভাবে নদীতে ইলিশ মাছ শিকার করায় নয় জেলেকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে প্রত্যেককে তিন হাজার করে মোট ২৭ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী ভবিষ্যতের জন্য সতর্ক করে এ জরিমানা আদায় করেন। এর আগে ভোররাতে মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রেগুলেটর এলাকা থেকে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাকিবুল হাসান (২২), মজিবুর রহমান বাদশা (২২), মো. শাকিল (২১), সাইফুল ইসলাম (৩০), সজিব (২৪), রিফাত (২০), জহির ইসলাম (২৮), মো. ইউসুফ (২২) ও আবদুল মান্নান (৪২)।

কোম্পানীগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে জালসহ তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করলে আসামিরা দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে জারিমানা করে ছেড়ে দেওয়া হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার চতুর্থ দিনে জেলেদের আটক করা হয়। আগামী ৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গত ১২ অক্টোবর মধ্যরাত থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরসহ সব নদ-নদীতে ইলিশ মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/কেএএ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()