সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

পশুহাটে বিক্রেতা বেশি ক্রেতা কম

পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। তবে রাজশাহীতে এখনো জমে ওঠেনি কোরবানির পশু বেচাকেনা। তবে দু-একদিনের মধ্যে পশুহাট জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতা ও ইজারাদাররা। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, এবছরও রাজশাহীতে উদ্বৃত্ত থাকবে কোরবানির পশু। জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলারও চাহিদা মেটাবে রাজশা

লাইভস্টক

পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। তবে রাজশাহীতে এখনো জমে ওঠেনি কোরবানির পশু বেচাকেনা। তবে দু-একদিনের মধ্যে পশুহাট জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতা ও ইজারাদাররা। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, এবছরও রাজশাহীতে উদ্বৃত্ত থাকবে কোরবানির পশু। জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলারও চাহিদা মেটাবে রাজশাহীর গরু-ছাগল।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, কোরবানিকে ঘিরে রাজশাহীতে এবছর চার লাখ ৬৬ হাজার ১৯৬টি পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে ৮৩ হাজার ৩৬৫টি গরু, তিন হাজার ৭৬৯টি মহিষ ও তিন লাখ ৪২ হাজার ৭৫৩টি ছাগল রয়েছে। নিজ বাসাবাড়ি ছাড়াও খামারে পালন করা হয়েছে এসব পশু।

নগরীর সিটি হাট, নগরীর অদূরে নওহাটা ও কাঁটাখালি, গোদাগাড়ীর মহিষালবাড়ি ও কাঁকনহাট, বাগমারার মচমইল, মোহনপুরের কেশরহাট এবং পুঠিয়ার বানেশ্বরসহ ১০টি বড় পশুর হাট বসে রাজশাহীতে। এর মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলের অন্যতম বড় পশুর হাট নগরীর সিটি হাট।

চাঁপাইনবাবগঞ্জের সোনাইচন্ডি হাট এলাকা থেকে সিটি হাটে গরু বিক্রি করতে এসেছিলেন ব্যাপারী মুকুল হোসেন। তিনি জাগো নিউজকে বলেন, 'যে গরু দেড় লাখ টাকায় কিনে আনছি, সেটা বিক্রির সময় এক লাখ ২০ হাজার বলে। একটা গরুতে ২০-৩০ হাজার টাকা লস।'

ব্যাপারী মুকুল হোসেন আরও বলেন, 'সকাল ১০টার সময় ছয়টি গরু নিয়ে হাটে ঢুকেছি। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো বিক্রি নেই। হাটে ক্রেতা নেই, শুধু বিক্রেতা। গরুর আমদানি অনেক।'

নওহাটার বিদিরপুর এলাকার গরু বিক্রেতা সাইদুল ইসলাম বলেন, 'এবছর গরুর বাজার খুবই কম (দাম কম)। গরুর আমদানি বেশি। দেড় লাখ টাকার গরুর দাম বলছে এক লাখ, এক লাখ ১৫-২০ হাজার।'

হাটে তিনটি গরু নিয়ে এসেছিলেন তানোরের গরু ব্যবসায়ী জামান। এরমধ্যে বিক্রি হয়েছে দুটি। তিনি বলেন, 'এবার গরুর বাজার খুবই খারাপ, পুরোটাই লস। দাম কম হওয়ার একটাই কারণ, গরুর আমদানি বেশি। হাটের শুরুতেই এই অবস্থা, দাম আর বাড়বে বলেও মনে হয় না।'

সব জায়গায় ফার্ম হওয়ায় হাট থেকে মানুষের গরু কেনার প্রবণতা কমে যাচ্ছে বলে জানান রাজশাহী সিটি হাটের ইজারাদার আতিকুর রহমান।

তিনি বলেন, বিক্রি মোটামুটি শুরু হয়েছে, গরুর দামও ভালো আছে। তবে হাটের বাইরে থেকেই মানুষ বেশি গরু কিনছে। ঈদের আগে আর খুব বেশি হাট জমবে বলেও মনে হচ্ছে না।

সাখাওয়াত হোসেন/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()