সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°মেঘলাআর্দ্রতা ৬৯%বাতাস ৯ কিমি/ঘ

ঘাস চাষে প্রবাস ফেরত মনিরের মাসে আয় ৩ লাখ

ঘাস বিক্রি করে মাসে অন্তত ২ লাখ টাকা উপার্জন করছেন চাঁদপুরের প্রবাস ফেরত উদ্যোক্তা মো. মনির হোসেন গাজী। দেশের আনাচে কানাচে ঘাস পাওয়া গেলেও বাণিজ্যিকভাবে লন কার্পেট ঘাস উৎপাদন করছেন এই তরুণ। বাড়ির আঙিনা ও বিভিন্ন স্থানের সৌন্দর্য বাড়াতে এসব ঘাস সংগ্রহ করছে সৌখিন মানুষ।

ঘাস বিক্রি করে মাসে অন্তত ২ লাখ টাকা উপার্জন করছেন চাঁদপুরের প্রবাস ফেরত উদ্যোক্তা মো. মনির হোসেন গাজী। দেশের আনাচে কানাচে ঘাস পাওয়া গেলেও বাণিজ্যিকভাবে লন কার্পেট ঘাস উৎপাদন করছেন এই তরুণ। বাড়ির আঙিনা ও বিভিন্ন স্থানের সৌন্দর্য বাড়াতে এসব ঘাস সংগ্রহ করছে সৌখিন মানুষ।

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার আবু তাহেরের ছেলে মনির হোসেন গাজী। ২০১৩ সালে বাহরাইন যান। সেখানে দীর্ঘদিন বাগানে কাজ করেন। এরপর ২০১৯ সালে দেশে ফিরে আসেন। বাগানে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে লন কার্পেট ঘাস চাষ শুরু করেন। যেখান থেকে বছরে অন্তত ৩ বার ঘাস বিক্রি করেন এ উদ্যোক্তা। প্রথমে পতিত জমিতে শুরু করলেও বর্তমানে বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করছেন প্রায় অর্ধশতাধিক লোক।

ঘাস চাষ প্রজেক্টের শ্রমিক মো. ফিরোজ, রসু মিয়া, রফিক গাইন, শাহ আলম ও মোক্তার হোসেন বলেন, 'প্রথমে চাষকৃত জমিতে পলিথিন বিছিয়ে সেখানে জৈব সারসহ মাটি ফেলা হয়। এরপর সংরক্ষণ করা লন ঘাসের চারা রোপণ করা হয়। নিয়মিত আগাছা পরিষ্কার ও পরিচর্যা করে ৪ মাসে প্রস্তুত করা হয় পরিপক্ব ঘাস। এসব কাজ করে সংসার চলে অনেকেরই। অন্য কাজের তুলনায় এ কাজ আরামদায়ক। নিয়মিত হাজিরায় কাজ করে পরিবার নিয়ে ভালো দিন কাটছে।'

আরও পড়ুন

উদ্যোক্তা মনির হোসেন গাজী বলেন, 'বিদেশ থেকে ফিরে এসে দেশে কী করবো ভাবছিলাম। পরে গার্ডেনে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগাই। লন কার্পেট চাষ করা লাভবান ব্যবসা। দেশের বিভিন্ন জেলায় এ ঘাস পাঠানো হয়। ভবিষ্যতে আরও বেশি জমিতে চাষাবাদ করার পরিকল্পনা আছে। এ প্রজেক্টের মাধ্যমে অনেকের কাজের সুযোগ হয়েছে। এ কাজে শ্রম কম, টাকা বেশি। তাই সবাই কাজ করতে চান। আমিও আনন্দিত যে এখানে কাজ করে অনেকেই উপকৃত হচ্ছেন।'

চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী বলেন, 'উৎপাদন খরচ কম হওয়ায় বাণিজ্যিকভাবে এ ঘাস চাষ ব্যাপক লাভজনক। বাংলাদেশের আনাচে কানাচে পাওয়া যায় ঘাস। লন কার্পেট ঘাস চাষে কোনো পোকা বা রোগবালাইয়ের আক্রমণ নেই। তাই এই চাষ বাণিজ্যিকভাবে লাভজনক। কৃষি বিভাগের পক্ষ থেকে এমন উদ্যোক্তাদের কারিগরি পরামর্শসহ সহযোগিতা করা হবে।'

শরীফুল ইসলাম/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

সংকট নেই বলছে মন্ত্রণালয়, তবু বস্তা ১৭০০ টাকা: সার নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকের রিপোর্টে সদস্যরা বলেছেন, পর্যাপ্ত মজুতের পরও বিতরণের দুর্বলতা, কালোবাজারি ও পাচারে কৃষক ভুগছেন; নজরদারি ও ডিলার নিয়োগে স্বচ্ছতার সুপারিশ এসেছে।

ঢাকা পোস্ট৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

চলনবিলে কচুরিপানা মারতে আগাছানাশক, হুমকিতে মাছ-পাখি; কৃষি বিভাগ বলছে সার বানান

সিংড়াসহ চলনবিলের ৫-৬ হাজার হেক্টর জমিতে কচুরিপানায় রবি চাষ অনিশ্চিত; বিঘায় ৫ থেকে ১০ হাজার টাকা খরচ এড়াতে কৃষকদের একাংশ আগাছানাশক দিচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ প্রাণী।

কৃষি সময়৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

ছবির গল্প: সিলেটের পাহাড়ের কোলে পাকছে আমন, দুয়ারে নবান্ন

সিলেটের কোম্পানীগঞ্জে সীমান্তঘেঁষা পাহাড়ের পাদদেশে আমন ধান পাকতে শুরু করেছে, কোথাও শুরু হয়েছে কাটা; প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদের ছবিতে হেমন্তের মাঠ ও নবান্নের প্রস্তুতি।

প্রথম আলো৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)