সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৪ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৬%বাতাস ৯ কিমি/ঘ

মানিকগঞ্জে হালি পেঁয়াজের চারা রোপণের ধুম

মানিকগঞ্জ জেলায় মাঠে মাঠে হালি পেঁয়াজের চারা রোপণের ধুম পড়েছে। শীত উপেক্ষা করে কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসলি জমিতে দলবেঁধে পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

মানিকগঞ্জ জেলায় মাঠে মাঠে হালি পেঁয়াজের চারা রোপণের ধুম পড়েছে। শীত উপেক্ষা করে কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসলি জমিতে দলবেঁধে পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

সরেজমিনে জানা যায়, কৃষকেরা শীত উপেক্ষা করে খুব সকালে একেকটা জমিতে সারিবদ্ধভাবে বসে পেঁয়াজের চারা রোপণ করছেন। একদল শ্রমিক পেঁয়াজের চারা (হালি) উত্তোলন করে জমিতে কর্মরত শ্রমিকের হাতে তুলে দিচ্ছেন। জমিতে চারা রোপণের কাজ শেষ হতেই সেচ ও সার-ওষুধ ছিটিয়ে দেওয়া হচ্ছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর জেলায় মোট ৩ হাজার ৯৫০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা আশা করা যাচ্ছে। এখন পর্যন্ত ৫০৩ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ সম্পন্ন হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষের আশা আছে। সম্পূর্ণ চাষ শেষ হতে আরও ১৫-২০ দিন সময় লাগবে। জেলার হরিরামপুর ও শিবালয় উপজেলায় সবচেয়ে বেশি হালি পেঁয়াজের চাষ করা হয়।

শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের কৃষক আরিফ হোসেন বলেন, 'এবার ৫ কেজি পেঁয়াজের বীজ ফেলেছিলাম। সেখান থেকে যে চারা উৎপাদিত হয়েছে, তা দিয়ে ৫ বিঘা জমিতে হালি পেঁয়াজ লাগাতে পারবো।'

আরও পড়ুন

হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের আলনডি গ্রামের মামুন বলেন, 'এ বছর ৩ একর জমিতে হালি পেঁয়াজ রোপণ করেছি। চারা ভালো হয়েছে। আশা করি ভালো ফলন পাবো। জনপ্রতি ৫০০-৬০০ টাকা করে কাজ করা হচ্ছে। একযোগে কাজ শুরু হওয়ায় শ্রমিকের চাহিদা বেশি। তাই দাম একটু বেশি নেওয়া হচ্ছে। ১৫-২০ দিনের মধ্যেই পেঁয়াজ রোপণ সম্পন্ন হবে।'

মহাদেবপুরের কৃষক মজলিস মিয়া বলেন, 'আমরা মানিকগঞ্জের কৃষকেরা অনেক মুড়িকাটা পেঁয়াজ লাগিয়েছি। এই মুড়িকাটা পেঁয়াজে এ বছর লোকসান হবে। পেঁয়াজের দাম না বাড়লে হালি পেঁয়াজেও লোকসান গুনতে হবে।'

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ জাগো নিউজকে বলেন, 'মানিকগঞ্জের মাটি এবং আবহাওয়া পেঁয়াজ চাষের জন্য অত্যন্ত উপযোগী। প্রায় মাস হলো কৃষকেরা পেঁয়াজের চারা রোপণের কার্যক্রম শুরু করেছেন। মাঠে পর্যাপ্ত চারা আছে। মাঠ এখন চারা রোপণের উপযুক্ত। কৃষকেরা পুরোদমে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।'

তিনি বলেন, 'আমরা আশা করছি, এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ফসল উৎপাদনের ক্ষেত্রে আমরা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে সহযোগিতা দিয়ে আসছি। আসলে মূল্য নিয়ন্ত্রণ বা মূল্য নির্ধারণের বিষয়ে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সেরকম সংশ্লিষ্টতা নেই।'

মো. সজল আলী/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

উপকারী ব্যাকটেরিয়ায় কীটনাশক ছাড়াই বর্ষায় বেগুন-ঢ্যাঁড়শ: হাবিপ্রবির গবেষণায় সাফল্য

হাবিপ্রবির গবেষকেরা এন্ডোফাইটিক ব্যাকটেরিয়া ব্যবহার করে রাসায়নিক কীটনাশক ও ছত্রাকনাশক ছাড়াই বর্ষাকালে বেগুন ও ঢ্যাঁড়শ চাষ করেছেন। তাঁরা তরল জৈবসার তৈরির যন্ত্রও উদ্ভাবন করেছেন।

আমার দেশ৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

মহাস্থান হাটে মুলা ১০ টাকা কেজি, ফুলকপি ১৫-২০: খরচ তুলতে পারছেন না চাষিরা

বগুড়ার মহাস্থান আড়তে নতুন ওঠা মুলা ও ফুলকপির দাম পড়ে গেছে। চাষিদের অভিযোগ, কম দামের ওপর ৪০ কেজির মণে দিতে হচ্ছে ৪২ থেকে ৪৪ কেজি সবজি।

কৃষি সময়৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

মালচিং পদ্ধতিতে আগাম টমেটো: কমলগঞ্জে আবাদ বেড়ে ৭৫ হেক্টর, দর কেজিতে ৯০-১০০ টাকা

মৌলভীবাজারের কমলগঞ্জে মালচিং পেপার বিছিয়ে আগাম টমেটো চাষে আগাছা ও রোগবালাই কমছে, মাটির আর্দ্রতা থাকছে। আবাদ এক বছরে ৬০ থেকে বেড়ে ৭৫ হেক্টর হয়েছে।

কৃষি সময়৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)