সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘ

নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশ জেলেরা

নিষেধাজ্ঞার দুই মাস শেষ হয়েছে। তাই আবারও সাগর-নদীতে নেমেছেন জেলেরা। তবে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। হতাশা নিয়ে প্রতিদিনই তীরে ফিরে আসছেন জেলেরা।

মৎস্য

নিষেধাজ্ঞার দুই মাস শেষ হয়েছে। তাই আবারও সাগর-নদীতে নেমেছেন জেলেরা। তবে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। হতাশা নিয়ে প্রতিদিনই তীরে ফিরে আসছেন জেলেরা।

তারা বলছেন, নদীতে গিয়ে যে পরিমাণ মাছ পাচ্ছেন তা বিক্রি করে তারা যৎসামান্য টাকা পাচ্ছেন। এ দিয়ে সংসার চলছে না। এখন ধার-দেনা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

ভোলা সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদীর তীরে জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিষেধাজ্ঞা শেষে বুধবার (১ মে) থেকে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দলবেঁধে নেমেছেন জেলেরা। প্রতিদিনই বুকভরা স্বপ্ন নিয়ে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত জাল, নৌকা ও ট্রলার নিয়ে নদী চষে বেড়াচ্ছেন। তবে জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ।

ইকরাম নামের একজন জেলে বলেন, 'দুই মাসের অভিযানের (নিষেধাজ্ঞা) সময় কামাই-রোজগার ছিল না। ধার-দেনা করে সংসার চালাইছি। এনজিওর কিস্তির টাকা দিতে পারিনি। অভিযান শেষে মনে করছি নদীতে যাইয়া অনেক বেশি ইলিশ পামু। সেই ইলিশ ঘাটে বিক্রি কইরা আগের ধার-দেনা ও বকেয়া করমু। বাকি টাকা দিয়ে সংসার চালামু। যথেষ্ট পরিমাণ ইলিশ না পাওয়ায় কিছুই হচ্ছে না।'

সাজু মাঝি নামের আরেকজন জাগো নিউজকে বলেন, 'গতবছর অভিযানের পর নদীতে যাইয়া ভালো পরিমাণ ইলিশ পাইছি। কিন্তু এবছর খুবই কম পরিমাণ ইলিশ পাইতেছি। এবার নদীতে ইলিশের যে কী হইলো জানি না। দেনা পরিশোধ নিয়ে চিন্তায় আছি।'

জামাল মাঝির নেতৃত্বে পাঁচজন জেলে বৃহস্পতিবার (২ মে) ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত মেঘনা নদীতে ট্রলার নিয়ে জাল ফেলে বিভিন্ন সাইজের ৮টি ইলিশ পেয়েছেন। তা তুলাতুলি ঘাটে বিক্রি করে পেয়েছেন তিন হাজার ৬০০ টাকা।

জামাল মাঝি জানান, এ টাকা থেকে ট্রলারের তেলের দোকানের এক হাজার ২০০ টাকা পরিশোধ করা হয়েছে। ট্রলার মালিককে দেওয়া হয়েছে ৬৫০ টাকা। বাকি এক হাজার ৭৫০ টাকা পাঁচজন মাঝি প্রত্যেকে ৩৫০ টাকা করে ভাগ করে নিয়েছেন।

কথা হয় তুলাতুলি মৎস্য ঘাটের আড়তদার কামাল হোসেন ও আল-আমিনের সঙ্গে। তারা বলেন, নিষেধাজ্ঞার সময় ঢাকা ও চাঁদপুর পাইকারি মোকাম থেকে দাদনে (সুদ) টাকা এনে জেলেদের দাদন দিয়ে বিপাকে পড়েছেন। নদীতে জেলেরা খুবই কম ইলিশ পাচ্ছেন। যে কারণে পাইকারি মোকামে ঠিকমতো ইলিশ পাঠাতে না পারায় লোকসান গুনতে হচ্ছে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দে বলেন, সাত দিন পর অমাবস্যা। ওইসময় যদি প্রচুর বৃষ্টিপাত হয় তাহলে সাগর থেকে ইলিশ নদীতে আসবে। তখন জেলেরা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাবেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ইলিশের উল্টো যাত্রা

একসময় গল্পটা ছিল উল্টো। পদ্মা-মেঘনার ইলিশ সীমান্ত পেরিয়ে যেত পশ্চিমবঙ্গের বাজারে। কলকাতার বাঙালির কাছে বাংলাদেশের ইলিশ ছিল বিশেষ আকর্ষণের নাম। দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ ভারতে যাওয়ার খবর নিয়ে সংবাদমাধ্যমে উৎসবের আবহ তৈরি হতো। আর এখন সেই গল্পে যেন হঠাৎ উল্টো পাতা খুলেছে। ভারত থেকে ইলিশ আসছে বাংল

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৭ মিনিটের পড়া
মৎস্য

পদ্মা-মেঘনার ইলিশ কেন এত সুস্বাদু: রহস্য মাছে নয়, তার খাবারে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, মোহনার প্ল্যাঙ্কটনে চর্বি জমেই স্বাদ তৈরি হয়; দেশের ইলিশের মাত্র ২ শতাংশ সরাসরি পদ্মার, বড় ও সুস্বাদু ইলিশের বেশির ভাগ আসে মেঘনার অববাহিকা থেকে।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

হাতিয়ায় জালে ২৮০ কেজির শাপলাপাতা মাছ, সংরক্ষিত প্রজাতি বিক্রি হলো ৯০ হাজার টাকায়

বন্য প্রাণী আইনে শিকার ও বিক্রি নিষিদ্ধ হলেও মেঘনায় ধরা পড়া সাত মণ ওজনের মাছটি চেয়ারম্যানঘাটে কেটে টুকরা করে বিক্রি হয়েছে; জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, মৎস্য আইনে সরাসরি নিষিদ্ধ নয়, তবে বন আইনে বিপন্ন প্রজাতি।

প্রথম আলো১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()