সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

এই গরমে ক্লান্তি দূর করবে লিচুর আইস টি

এই গরমে এক গ্লাস আইস টি শরীরকে ঠান্ডা ও সতেজ রাখে। শুধু পিপাসা মেটানোই নয়, আইস টি শরীরকে ভেতর থেকে রিফ্রেশ করে, ক্লান্তি কমায় এবং মনকেও হালকা করে তোলে। দুধ-চা ছাড়াও এখন গ্রিন টি, হারবাল টি, তুলসি বা পুদিনা দিয়ে আইস টি বানানোর ট্রেন্ড বেশ জনপ্রিয়। তবে আপনি কি কখনো লিচুর আইস টি খেয়েছেন? মিষ্টি স্বাদের

ফল

এই গরমে এক গ্লাস আইস টি শরীরকে ঠান্ডা ও সতেজ রাখে। শুধু পিপাসা মেটানোই নয়, আইস টি শরীরকে ভেতর থেকে রিফ্রেশ করে, ক্লান্তি কমায় এবং মনকেও হালকা করে তোলে। দুধ-চা ছাড়াও এখন গ্রিন টি, হারবাল টি, তুলসি বা পুদিনা দিয়ে আইস টি বানানোর ট্রেন্ড বেশ জনপ্রিয়। তবে আপনি কি কখনো লিচুর আইস টি খেয়েছেন? মিষ্টি স্বাদের এই পানীয় গরমের দিনে বেশ আরামদায়ক। খুব সহজেই ঘরেই বানিয়ে নেওয়া যায় দারুণ সুস্বাদু লিচুর আইস টি, যা গরমে শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি ক্লান্তি দূর করবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে লিচুর আইস টি তৈরি করবেন-

প্রথমে গরম পানিতে চা পাতা বা টি-ব্যাগ দিয়ে ৫ থেকে ১০ মিনিট ঢেকে রাখুন। যাতে চায়ের রং আর স্বাদ ভালোভাবে বের হয়ে আসে। এরপর চা ছেঁকে নিন। এবং সেটিকে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে ফ্রিজে রেখে আরও ঠান্ডা করে নিন।

এরপর বিচি ছাড়া তাজা লিচু নিয়ে ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে লিচুর জুস বা পিউরি তৈরি করে নিন। একটি গ্লাসে বরফ কুচি দিন। এবার ঠান্ডা করা চা, লিচুর রস এবং মধু মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন।ওপর থেকে আস্ত লিচু, লেবুর টুকরো ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()