সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

বাংলাদেশের কৃষিখাতে সহায়তা বাড়াতে চায় জাপান

বাংলাদেশের কৃষিখাতে সহযোগিতা জোরদার করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে উন্নয়ন সহযোগী দেশ জাপান।

ফসল

বাংলাদেশের কৃষিখাতে সহযোগিতা জোরদার করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে উন্নয়ন সহযোগী দেশ জাপান।

বুধবার (৩ জুলাই) বিকেলে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি এ আগ্রহের কথা জানান।

জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে দুদেশের মধ্যে কৃষিখাতে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করতে জাপানের রাষ্ট্রদূত গুরুত্বারোপ করেন।

তিনি জানান, সরকারি-বেসরকারি সদস্যদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল শিগগির বাংলাদেশে সফরে আসবে।

কৃষিমন্ত্রী এসময় বাংলাদেশের কৃষিবিজ্ঞানীদের প্রশিক্ষণ, বাংলাদেশে কৃষিযন্ত্র তৈরির কারখানা স্থাপন, পোস্ট হার্ভেস্ট ব্যবস্থাপনা, ফুড প্রসেস ও কুল চেইন, হিমাগার নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে জাপানের সহযোগিতা কামনা করেন।

এর আগে দুপুরে কৃষিন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। সাক্ষাৎকালে দুদেশের কৃষিখাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এসময় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদুর রহমান এবং যুগ্ম সচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

এনএইচ/এমকেআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()