সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

‘যে বেতন পাই তা দিয়ে ইলিশ কিনতে পারি না’

আমরা সরকারি কর্মচারীরা যে বেতন পাই তা দিয়ে ইলিশ মাছ কিনে খাওয়া সম্ভব না। আমি নিজেই ইলিশ কিনে খেতে পারছি না। আমি পটুয়াখালী এসে গত এক মাসে একবার ইলিশ মাছ খেতে পেরেছি। ইলিশ মাছের যে দাম তাতে প্রতিদিন ইলিশ খেলে বাকি সময় না খেয়ে থাকতে হবে। এ কারণে আমাদের ইলিশের উৎপাদন বাড়াতে হবে। তাই অনুগ্রহ করে ইলিশের প

মৎস্য

আমরা সরকারি কর্মচারীরা যে বেতন পাই তা দিয়ে ইলিশ মাছ কিনে খাওয়া সম্ভব না। আমি নিজেই ইলিশ কিনে খেতে পারছি না। আমি পটুয়াখালী এসে গত এক মাসে একবার ইলিশ মাছ খেতে পেরেছি। ইলিশ মাছের যে দাম তাতে প্রতিদিন ইলিশ খেলে বাকি সময় না খেয়ে থাকতে হবে। এ কারণে আমাদের ইলিশের উৎপাদন বাড়াতে হবে। তাই অনুগ্রহ করে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ শিকার না করার অনুরোধ জানিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

তিনি বলেন, যদি এই ২২ দিন মাছ শিকার বন্ধ রাখতে পারি এবং জাটকা নিধন না করি তাহলেই ইলিশের উৎপাদন বাড়বে এবং ইলিশের দাম কমে আসবে৷ এতে করে ইলিশ মাছ আবারো সাধারণ মানুষ কিনে খেতে পারবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ বাঁধনহারার হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, বাজারদর নিয়ন্ত্রণে সরকার কাজ করছে, পাশাপাশি সাধারণ মানুষকেও কাজ করতে হবে। কৃষিতে আমাদের বিনিয়োগ করতে হবে। উৎপাদন বাড়াতে হবে। একটু সচেতন হলে প্রতিটি পরিবারের প্রয়োজনীয় শাকসবজি বাড়িতেই উৎপাদন করা সম্ভব। শহরের ক্ষেত্রে ছাদ বাগানেও শাক সবজির চাষাবাদ করা যেতে পারে।

পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত আরা জামান উর্মির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।

আব্দুস সালাম আরিফ/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()