সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

ফার্মের মুরগি যেভাবে রান্না করলে গন্ধ দূর হবে

অনেকেই ফার্মের মুরগি রান্নার পরও হালকা একটি গন্ধ থেকে যায়। অনেকের মতে, এই গন্ধের কারণ হতে পারে মুরগির খাবার (ফিড) বা সংরক্ষণের পদ্ধতি। তবে সঠিকভাবে পরিষ্কার, মেরিনেট এবং রান্না করলে ফার্মের মুরগিও হতে পারে দারুণ সুস্বাদু ।

লাইভস্টক

অনেকেই ফার্মের মুরগি রান্নার পরও হালকা একটি গন্ধ থেকে যায়। অনেকের মতে, এই গন্ধের কারণ হতে পারে মুরগির খাবার (ফিড) বা সংরক্ষণের পদ্ধতি। তবে সঠিকভাবে পরিষ্কার, মেরিনেট এবং রান্না করলে ফার্মের মুরগিও হতে পারে দারুণ সুস্বাদু ।

বিশেষজ্ঞদের মতে, ভালো মানের খামারের মুরগি প্রোটিনের একটি স্বাস্থ্যকর উৎস। শুধু নিশ্চিত হতে হবে, মুরগিটি যেন নিরাপদ উপায়ে পালন করা হয় এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক বা ক্ষতিকর ফিড ব্যবহার না করা হয়।

মুরগি কেনার পর ভালোভাবে পরিষ্কার করে ভাগ করে নিন। এরপর পানি ঝরিয়ে তবেই ফ্রিজে সংরক্ষণ করুন। কখনো কাঁচা অবস্থায় পানি-সহ ফ্রিজে রাখবেন না।

দীর্ঘদিন ফ্রিজে রাখা মুরগিতে গন্ধ হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই ৭-১০ দিনের মধ্যে ব্যবহার করার চেষ্টা করুন।

রান্নার আগে মুরগি ধুয়ে ছাঁকনিতে রেখে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন। মাংসের অতিরিক্ত চর্বি, বিশেষ করে পেছনের অংশের চর্বি যতটা সম্ভব ফেলে দিন।

লেবু, আদা-রসুন ও মসলা বদলে দিতে পারে স্বাদ

মুরগির সঙ্গে লবণ, গোলমরিচ গুঁড়া, সামান্য আদা-রসুন বাটা, গরম মসলার গুঁড়া এবং তাজা লেবুর রস মিশিয়ে অন্তত ১৫-৩০ মিনিট মেরিনেট করুন। মেরিনেশনে লেবু বা ভিনেগার থাকলে ফার্মের মুরগি ৩০-৪০ মিনিটের বেশি রাখলে মাংসের প্রোটিন ভেঙে গলে নরম হয়ে যায়।

ইচ্ছা করলে রান্নার আগে মেরিনেট করা মাংস খুব গরম আঁচে অল্প তেলে ২-৩ মিনিট হালকা ভেজে নিতে পারেন। এতে মুরগির বাইরের অংশ সিল হয়ে যায় এবং গন্ধও অনেকটা কমে। তবে এই ধাপটি বাধ্যতামূলক নয়।

অনেকেই রান্না করার আগে মুরগির মাংস অনেকক্ষণ ধরে ধুয়ে থাকেন। কাঁচা মুরগি ধোয়ার ফলে এর ক্ষতিকর ব্যাকটেরিয়া রান্নাঘরের চারদিকে ছড়িয়ে পড়তে পারে। ধোয়ার প্রয়োজন হলে আলতো করে পানি দিয়ে ধুয়ে টিস্যু বা পেপার টাওয়েল দিয়ে মুছে নিন।

মুরগি ভুনার সময় ঠান্ডা পানি ব্যবহার না করে সবসময় ফুটন্ত গরম পানি ব্যবহার করুন। এতে মাংসের টেক্সচার ভালো থাকে এবং রান্নাও দ্রুত হয়।

ফার্মের মুরগির বিশেষ 'আঁশটে' গন্ধ দূর করতে রান্নার সময় আদা-রসুনের পেস্ট ঠিকমতো ব্যবহার করুন এবং রান্নার শেষের দিকে সামান্য কাঁচা মরিচ ও লেবুর রস দিলে চমৎকার ফ্লেভার আসে।

রান্না শেষ করেই প্যান থেকে মাংস তুলে ফেলবেন না। মাংস চুলা থেকে নামানোর পর অন্তত ৫-১০ মিনিট 'রেস্ট' করতে দিন। এতে মাংসের ভেতরের জুস সমানভাবে ছড়িয়ে পড়ে এবং মাংস নরম হয়।

মাংস রান্নার সময় পেঁয়াজ, আদা ও রসুনের পরিমাণ একটু বেশি রাখুন। মসলাগুলো খুব ভালোভাবে তেল ওপরে আসা পর্যন্ত কষিয়ে নিন। মসলা যত ভালো কষানো হবে, গন্ধ তত কমবে।

সূত্র: দ্য বেটার চিকেন, হেলথ লাইন ও অন্যান্য

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()