সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৮০%বাতাস কিমি/ঘ

ফরিদপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনে সাপের কামড়ে বেদানা মণ্ডল (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবেশ

ফরিদপুরের চরভদ্রাসনে সাপের কামড়ে বেদানা মণ্ডল (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বেদানা মণ্ডল চরভদ্রাসন উপজেলা সদরের কামারডাঙ্গী গ্রামের অমৃত মণ্ডলের স্ত্রী। তিনি চার সন্তানের জননী ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, ১৮ আগস্ট শুক্রবার বিকেলে বেদানা মণ্ডল জমির আইল দিয়ে আসার সময় সাপের কামড়ে আহত হন। পরে স্থানীয় ওঝা দিয়ে বিষ নামানোর ঘণ্টা খানেক পর বেদানা মণ্ডল অসুস্থ হয়ে পড়েন। আবারও তাকে ওঝার কাছে নেওয়া হয়। কিন্তু বেদানা মণ্ডলের কোনো পরিবর্তন না হলে তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন সকালে আবার বিষক্রিয়ার উপসর্গ দেখা দিলে চিকিৎসক অ্যান্টিভেনাম দেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তার অবস্থার অবনতি হলে ২৩ আগস্ট বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একদিন চিকিৎসার পর বৃহস্পতিবার দিনগত রাত ১১টার দিকে সেখানে তিনি মারা যান।

আরও পড়ুন: গাইবান্ধায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

এ বিষয়ে মৃতের স্বামী অমৃত মণ্ডল বলেন, সাপের কামড়ে ছয়দিন পরে তিনি মারা যান। তবে কি সাপে কামড় দিয়েছে সেটি জানা যায়নি।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, সাপের কামড়ে আহত গৃহবধূ বেদনা মণ্ডলের হার্ট ও কিডনির জটিলতা দেখা দেয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে আসার পরামর্শ দেন তিনি।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ভেড়া-গরুর খামারে লুকানো দেশি গাছপালা খুঁজে দিচ্ছে ড্রোন: ব্যাংকস পেনিনসুলার কৃষক-গড়া ট্রাস্ট

২০০১ সালে কৃষকদের গড়া ব্যাংকস পেনিনসুলা কনজারভেশন ট্রাস্ট (Banks Peninsula Conservation Trust) ড্রোনের ছবি, পায়ে হেঁটে জরিপ ও ই-ডিএনএ পরীক্ষা মিলিয়ে চতুর্থ প্রজন্মের কৃষক টিম কুপের মতো জমির মালিকদের দেখাচ্ছে তাঁদের ১,৬০০ হেক্টরের পাহাড়ি খামারে কোন দেশি গাছপালা টিকে আছে—আর ফেব্রুয়ারির বন্যার পর

Farmers Weekly NZ২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()