ঝালপ্রিয় খাবারপ্রেমীদের কাছে মারাঠি খাবারের আলাদা কদর রয়েছে। আর সেই তালিকায় অন্যতম জনপ্রিয় একটি পদ হলো থেচা-বিফ।
মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী থেচার ঝাঁজ আর মশলাদার বিফের দারুণ মেলবন্ধনে তৈরি এই খাবার স্বাদে যেমন ভিন্ন, তেমনি বেশ মুখরোচকও। কাঁচামরিচ, রসুন আর বিশেষ মসলার তীব্র ফ্লেভারে তৈরি থেচা-বিফ একবার খেলে এর স্বাদ সহজে ভোলা যায় না। ঘরেই সহজ কিছু উপকরণে তৈরি করা যায় এই ব্যতিক্রমী পদ। রইলো মারাঠিদের জনপ্রিয় থেচা-বিফের রেসিপি।
আরও পড়ুন:
প্রথমে কাঁচামরিচ, রসুন ও ধনেপাতা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি তাওয়ায় সামান্য লবণ ছিটিয়ে উপকরণগুলো শুকনাভাবে হালকা টোস্ট করে নিন। টোস্ট করা হলে ব্লেন্ডার কিংবা শিলপাটায় মিহিভাবে থেঁতো করে পেস্ট তৈরি করুন।
অন্যদিকে গরুর মাংসে আদা-রসুন বাটা, হলুদ, লবণ ও গোলমরিচ গুঁড়া মাখিয়ে কিছু সময় ঢেকে রেখে দিন, যাতে মসলাগুলো ভালোভাবে মাংসের সঙ্গে মিশে যায়। এরপর অল্প পানি দিয়ে চুলা বা প্রেশার কুকারে মাংস প্রায় সিদ্ধ করে নিন। মাংস সেদ্ধ হওয়ার পর যে স্টক বা ঝোল থাকবে, সেটি আলাদা করে সংরক্ষণ করুন।
এবার কড়াইয়ে তেল গরম করে লম্বা করে কাটা পেঁয়াজ দিন। সামান্য লবণ ছিটিয়ে ধীরে ধীরে ভেজে নিন, যাতে পেঁয়াজ সুন্দর বাদামি রং ধারণ করে। পেঁয়াজ ক্যারামেলাইজড হয়ে এলে তাতে সেদ্ধ করা মাংস যোগ করুন এবং উচ্চ আঁচে ভালোভাবে কষাতে থাকুন, যতক্ষণ না মাংস হালকা লালচে-বাদামি রং নেয়।
এরপর আগে তৈরি করে রাখা কাঁচামরিচ-রসুন-ধনেপাতার পেস্ট মাংসের সঙ্গে মিশিয়ে নিন। মসলার ঘ্রাণ বের হওয়া পর্যন্ত কিছুক্ষণ নেড়ে রান্না করুন। তারপর সংরক্ষণ করে রাখা মাংসের স্টক ঢেলে উচ্চ আঁচে রান্না করতে থাকুন।
ঝোল শুকিয়ে মাংস ভাজা-ভাজা হয়ে এলে ওপরে চিলি ফ্লেক্স, লেবুর রস ও ধনেপাতা কুচি ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিন। গরম ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন ঝাল-ঝাল স্বাদের দারুণ এই থেচা-বিফ।





মন্তব্য
(০)