সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

শরীরে স্যাটেলাইট লাগিয়ে সাগরে ছাড়া হলো ৪ কাছিম

কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতে গবেষণার উদ্দেশ্যে চারটি সামুদ্রিক মা কাছিমের শরীরে স্যাটেলাইট স্থাপন করে অবমুক্ত করা হয়েছে।

পরিবেশ

কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতে গবেষণার উদ্দেশ্যে চারটি সামুদ্রিক মা কাছিমের শরীরে স্যাটেলাইট স্থাপন করে অবমুক্ত করা হয়েছে।

সোম ও মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কোডেক নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের উদ্যোগে টেকনাফ বাহারছড়া উত্তর শীলখালী সমুদ্র সৈকতে কাছিমগুলো অবমুক্ত করা হয়।

প্রকল্প পরিচালক ড. শীতল কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সামুদ্রিক কাছিমের জীবনাচরণ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের লক্ষ্যে মঙ্গলবার ও সোমবার দুটি করে কাছিমের গায়ে স্যাটেলাইট স্থাপন করা হয়। এই কাজে আইইউসিএন কারিগরি সহযোগিতা করেছে।

জানা যায়, সামুদ্রিক মা কাছিমগুলো প্রতিবছর প্রজনন মৌসুমে সমুদ্রসৈকতে ডিম ছাড়তে আসে। এর মধ্যে দুইদিনে চারটি মা কাছিম গবেষণার উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়। সেগুলোতে স্যাটেলাইট স্থাপন করে সমুদ্রসৈকতে অবমুক্ত করা হয়। এর আগেও গত বছর একইভাবে গবেষণার উদ্দেশ্যে মা কাছিম সংরক্ষণ করা হয়েছিল।

২০২০ সাল থেকে টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। টেকনাফ থেকে মাদার বুনিয়া পর্যন্ত সমুদ্রের চরে ৫টি হ্যাচারির মাধ্যমে কাছিম সংরক্ষণের কাজ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় সামুদ্রিক কাছিমের জীবনাচরণ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের জন্য কাছিমের শরীরে স্যাটেলাইট স্থাপন করা হয়।

জাহাঙ্গীর আলম/এফএ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()