সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৮০%বাতাস কিমি/ঘ

কুমিল্লা থেকে উদ্ধার করা ৪৫ কচ্ছপ গাজীপুরে অবমুক্ত

কুমিল্লা থেকে উদ্ধার হওয়া বিলুপ্ত প্রায় ৪৫টি কচ্ছপ গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার চৌদ্দগ্রাম থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কচ্ছপগুলো উদ্ধার করেছে।

পরিবেশ

কুমিল্লা থেকে উদ্ধার হওয়া বিলুপ্ত প্রায় ৪৫টি কচ্ছপ গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার চৌদ্দগ্রাম থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কচ্ছপগুলো উদ্ধার করেছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা বিভাগের বিভাগীয় কর্মকর্তা শারমিন আক্তার ও জীব বৈচিত্র্য কর্মকর্তা রুবিয়া ইসলাম কচ্ছপগুলো উদ্যানের খালে অবমুক্ত করেছেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা বিভাগের বিভাগীয় কর্মকর্তা শারমিন আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম থেকে মংলাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। পরে বাসে থাকা একটি ককসিটের কার্টুনের ভেতর থেকে কচ্ছপগুলো জব্দ করা হয়েছে। কচ্ছপগুলো একটি শিশুর হেফাজত ছিল। এগুলো তার মামার বলে জানিয়েছে ওই শিশু।

আরও পড়ুন: খাবারের জন্য বসতবাড়ি-ফল বাগানে হনুমানের হানা

তিনি আরও বলেন, কচ্ছপগুলো বাগেরহাটের মোল্লার হাটে নেওয়ার কথা ছিল। কচ্ছপ পাচারের খবর পেয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় স্থানীয় পুলিশের সহায়তায় যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। পরে সেগুলো জব্দ করা হয়। কচ্ছপ বহনকারী 'আন্ডার এজ' বলে তাকে তার স্বজনদের কাছে নজরদারিতে রাখা হয়েছে। আর কচ্ছপগুলোকে শুক্রবার বিকেলে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেন জানান, জব্দ করা কচ্ছপগুলো চার জাতের। এরা হলো সুন্দি কাছিম, বড় কাইচ্ছা, হলুদ কাইচ্ছা ও ধুম কাসিম। এগুলো বিলুপ্ত প্রায়। নোয়াখালী থেকে বাগেরহাটের মোল্লার হাট নিয়ে যাওয়া হচ্ছিল। কচ্ছপগুলো ভারতে পাচার হচ্ছিল বলে জানা গেছে।

মো. আমিনুল ইসলাম/জেএস/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ভেড়া-গরুর খামারে লুকানো দেশি গাছপালা খুঁজে দিচ্ছে ড্রোন: ব্যাংকস পেনিনসুলার কৃষক-গড়া ট্রাস্ট

২০০১ সালে কৃষকদের গড়া ব্যাংকস পেনিনসুলা কনজারভেশন ট্রাস্ট (Banks Peninsula Conservation Trust) ড্রোনের ছবি, পায়ে হেঁটে জরিপ ও ই-ডিএনএ পরীক্ষা মিলিয়ে চতুর্থ প্রজন্মের কৃষক টিম কুপের মতো জমির মালিকদের দেখাচ্ছে তাঁদের ১,৬০০ হেক্টরের পাহাড়ি খামারে কোন দেশি গাছপালা টিকে আছে—আর ফেব্রুয়ারির বন্যার পর

Farmers Weekly NZ২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()