সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

হাতির প্রবেশ ঠেকাতে বিদ্যুতের ফাঁদ, বন বিভাগের উচ্ছেদ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির আনাগোনা ঠেকাতে ফসলি জমিতে পাতা বৈদ্যুতিক জি-আই তারের ফাঁদ উচ্ছেদ করেছে বন বিভাগ।

পরিবেশ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির আনাগোনা ঠেকাতে ফসলি জমিতে পাতা বৈদ্যুতিক জি-আই তারের ফাঁদ উচ্ছেদ করেছে বন বিভাগ।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে রাংটিয়া রেঞ্জের আওতাধীন তাওয়াকোচা বিটের পানবর মৌজায় এই অভিযান পরিচালনা করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, পাহাড়ি এলাকায় ভুট্টা ও ধানক্ষেতকে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা করতে কয়েকজন স্থানীয় ক্ষেতের চারপাশে জি-আই তার টানিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দেন। এতে হাতির স্বাভাবিক চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। তথ্য পেয়ে তাওয়াকোচা বিটের বিট কর্মকর্তা ফাহিম মুনতাসিরের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় ক্ষেতের চারপাশে দেওয়া বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করা হয় এবং প্রাথমিকভাবে জড়িত কঠোরভাবে সতর্ক করা হয়। পরে স্থানীয় বাসিন্দাদের 'হাতি দেশের সম্পদ ও এ বনভূমি কেবল তাদেরই' এ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

সেভ দ্যা ওয়াইল্ড লাইফ এন্ড ন্যাচার (সোয়ান) এর শেরপুরের যুগ্ম আহ্বায়ক জিহাদ মিয়া বলেন, ৩০-৪০ বছর আগেও এসব এলাকা ছিল গহিন বন। বনখেকোরা ধীরে ধীরে বনে অনুপ্রবেশ করে বসতি গড়ে। এখন তারা বন্যপ্রাণিদের তাড়াতে বিদ্যুৎ দিয়ে ফাঁদ ব্যবহার করছেন। আর এসব এলাকায় অবৈধভাবে যারা বনের জমিতে বাস করছেন, তাদের কীভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে? সেটা বিদ্যুৎ বিভাগকে খতিয়ে দেখতে হবে।

অভিযানের বিষয়ে তাওয়াকোচা বিটের বিট কর্মকর্তা ফাহিম মুনতাসির বলেন, হাতি হত্যায় এ ধরনের বিদ্যুৎ ফাঁদ ব্যবহার করা হয়। আর এসব ফাঁদ অত্যন্ত বিপজ্জনক ও ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। এতে শুধু বন্যপ্রাণী নয়, মানুষের জীবনও ঝুঁকির মধ্যে পড়ে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং এমন অভিযান ও জনসচেতনতামূলক ক্যাম্পেইন অব্যাহত থাকবে।

মো. নাঈম ইসলাম/কেএইচকে/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()