সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ অক্টোবর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৯%বাতাস ১২ কিমি/ঘ

শীতকালীন সবজি চাষে ব্যস্ত সুনামগঞ্জের কৃষকরা

সুনামগঞ্জের সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলার কৃষকরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। বাজারের চাহিদা বিবেচনায় রেখে একটু বেশি লাভের আশায় সবজিতে স্বপ্ন বুনছেন দুই উপজেলার

সুনামগঞ্জের সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলার কৃষকরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। বাজারের চাহিদা বিবেচনায় রেখে একটু বেশি লাভের আশায় সবজিতে স্বপ্ন বুনছেন দুই উপজেলার কৃষকরা।

এরই মধ্যে কৃষকরা লাল শাক, লাউ, বেগুন, শিম, মূলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও শসাসহ বিভিন্ন সবজির চাষাবাদ শুরু করেছেন। আর তিন থেকে চার সপ্তাহ পর এসব সবজি বাজারজাত করবেন এমনটাই আশা এখানকার কৃষকদের।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় কয়েক সপ্তাহের মধ্যেই ক্ষেত থেকে উঠবে শীতকালীন শাক-সবজি। বেশি লাভ ও বাম্পার ফলন হবে এমনটাই স্বপ্ন কৃষকদের।

জেলা কৃষি অধিদপ্তরের সূত্রে জানা যায়, চলতি বছরে সুনামগঞ্জে ১১ হাজার ৭০০ হেক্টর জমিতে সকল ধরনের সবজি চাষ করছেন কৃষকরা।

এছাড়াও সুনামগঞ্জে সবজি এলাকা হিসেবে বিখ্যাত দুটি উপজেলায় বেশি সবজি চাষ করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের কৃষ্ণনগর, বাঘমাড়া, কুনারগাঁও, নলুয়া, বেরীগাঁও, ঝরঝরিয়া, মঙ্গলকাটা ও বিশ্বম্ভরপুর উপজেলার সুলেকাবাদ, পলাশ, জিনারপুর, মাজাইগাও গ্রামে বেশি শীতকালীন সবজি আবাদ করা হয়।

বিশ্বম্ভরপুর উপজেলার মাজাইরগাঁও গ্রামের কৃষক শাহ আলম জাগো নিউজকে বলেন, আমি প্রতি বছর শীতকালীন শসা, টমেটো সবজি চাষ করি এবং বাজারে ভালো দামে বিক্রি করতে পারি। এই বছর ৮ একর জমিতে শসা ও টমেটোর ক্ষেত করেছি যদি ফলন ভালো হয় তাহলে আশা করি গত বছরের তুলনায় এই বছর বেশি লাভবান হবো।

বিশ্বম্ভরপুর উপজেলার কৃষক আলাউর মিয়া জাগো নিউজকে বলেন, পাঁচ হাজার টাকা খরচ করে লাউ শাক চাষ করেছি। শাকের ফলন খুব ভালো হয়েছে। কিছুদিন পর এই লাউ শাক বিক্রি করে ১৫ থেকে ২০ হাজার টাকা লাভ হবে।

সুনামগঞ্জ সদর উপজেলর কৃষ্ণনগর গ্রামের কৃষক হেলাল মিয়া জাগো নিউজকে বলেন, শীতের শুরুতে শীতকালীন সবজি বাজারে তুলতে পারলে দাম ভালো পাওয়া যায়। পাশাপাশি বাজারে চাহিদা থাকার কারণে তিনি এবছর শীতকালীন সবজি হিসেবে লাউ, শিম ও বেগুনের চাষ করেছেন। আগামী দুই থেকে তিন সপ্তাহরে মধ্যে এসব আগাম সবজি বাজারে বিক্রি করতে পারবেন।

সুনামগঞ্জ সদর উপজেলার বাঘমাড়া গ্রামের কৃষক আলী হোসেন জাগো নিউজকে বলেন, প্রতি বছর শীতের শুরুতে বাজারে নতুন সবজি তুলে আমি বিক্রি করি। এই বছর বেগুন আর শিম চাষ করতে প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে।

আবহাওয়া অনুকূলে ও বাজারে সবজির চাহিদা থাকলে আশা করি এই সবজি থেকে প্রায় লক্ষাধিক টাকা লাভ হবে।

সুনামগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদুল হাসান জাগো নিউজকে বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে শীতকালীন সবজির বাম্পার ফলন হবে। পাশাপাশি শীতের শুরুতে শীতকালীন সবজি বাজারে এলে কৃষকরা ভালো দাম ভালো পাবেন।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বনবেগুনের শিকড়ে জোড় কলম: কমলগঞ্জের গ্রাফটিং প্রযুক্তির টমেটো চারা যাচ্ছে সারা দেশে

মৌলভীবাজারের কমলগঞ্জে বনবেগুনের শক্ত শিকড়ের সঙ্গে টমেটোর চারা জোড়া দেওয়ার গ্রাফটিং প্রযুক্তিতে মৌসুমে ৬৫ থেকে ৭০ লাখ চারা তৈরি হচ্ছে; রোগ ও ভারী বৃষ্টি সহনশীল এসব চারায় ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন।

এগ্রিকেয়ার২৪২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

শাক খেতে চায় না শিশু? কলা মিশিয়ে বানান নরম পালং শাকের প্যানকেক

পালং শাক, পাকা কলা, আটা, ডিম ও দুধ দিয়ে কম আঁচে সেঁকা নরম প্যানকেক শিশুর নাশতায় সবুজ শাক যোগ করার সহজ উপায়; এক বছরের কম বয়সী শিশুর জন্য লবণ-চিনি লাগে না।

বাংলা ট্রিবিউন২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আমন আর শীতের সবজিতে একসঙ্গে চাহিদা, মেহেরপুরে ডিএপি-টিএসপি পাচ্ছেন না কৃষক

মেহেরপুরে আমন ও শীতকালীন সবজিতে ডিএপি-টিএসপির প্রয়োজন প্রায় ৩,৬৫৬ টন, সেপ্টেম্বরে বরাদ্দ এসেছে ২ হাজার ১৯৭ টন; ডিলারের লাইনে দাঁড়িয়েও চাহিদামতো সার পাচ্ছেন না কৃষকেরা।

প্রথম আলো২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)