শীত এলে ফরিদপুরের গ্রামে গ্রামে শুরু হয় আখের গুড় তৈরির মৌসুম। চাষিরা খেত থেকে আখ কেটে এনে বাড়ির উঠানে জড়ো করেন, যন্ত্রে মাড়াই করে রস বের করেন, তারপর বড় টিনের তাফালে সেই রস জ্বাল দিয়ে তৈরি হয় গুড়। পুরো কাজে হাত লাগান পরিবারের সবাই।
প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি আলীমুজ্জামানের তোলা ছবিতে ধরা পড়েছে আখ মাড়াই থেকে হাটে বিক্রি পর্যন্ত গুড় তৈরির প্রতিটি ধাপ। এ অঞ্চলের গুড় নির্ভেজাল বলে স্থানীয় বাজারে চাহিদা ভালো; হাটে প্রতি মণ গুড় বিক্রি হচ্ছে ৪,৫০০ থেকে ৫,০০০ টাকায়।
ছবি: আলীমুজ্জামান, প্রথম আলো
সূত্র: প্রথম আলো

মন্তব্য
(০)