সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৪%বাতাস ৫ কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

শেষ মুহূর্তের আশায় খামারি-ব্যাপারীরা

কোরবানি উপলক্ষে একটু বেশি লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর হাটগুলোতে পশু নিয়ে আসেন খামারি, ব্যাপারী ও গৃহস্থরা। গত কয়েকদিন তেমন বেচাবিক্রি না হলেও এখন শেষ মুহূর্তে

কোরবানি উপলক্ষে একটু বেশি লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর হাটগুলোতে পশু নিয়ে আসেন খামারি, ব্যাপারী ও গৃহস্থরা। গত কয়েকদিন তেমন বেচাবিক্রি না হলেও এখন শেষ মুহূর্তের আশায় আছেন তারা।

এতদিন কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায়, কোনো কোনো ক্ষেত্রে লোকসানে পশু বিক্রি করলেও আজকের দিন কিংবা রাতে আশার আলো দেখবেন, এমনটি মনে করছেন বিক্রেতারা। তারা বলছেন, হাটগুলোতে পশুর সংখ্যা কমে যাচ্ছে। শেষ মুহূর্ত পর্যন্ত যারা পশু নিয়ে বাজারে থাকবেন তারা দুটো পয়সা লাভের মুখ দেখতে পাবেন।

রাজধানীর সবচেয়ে বড় স্থায়ী পশুর হাট গাবতলীতে গত সাতদিন ধরে অবস্থান করছেন কুষ্টিয়া থেকে আশা আল আমীন। তিনি ২২টি গরু নিয়ে হাটে এসেছেন। সাতদিনে ১০টি গরু বিক্রি করেছেন। ১০টি গরুতে লাভ-লোকসান মিলে সমান সমান আছে, বলেন জাগো নিউজকে। ফোনে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ১২টি গরু নিয়ে শেষপর্যন্ত অবস্থান করব। গাবতলীতে এখন গরুর সংখ্যা কম। গত দুদিনে প্রচুর বিক্রি হয়েছে। আজ (শুক্রবার) সারাদিন এবং রাত ছাড়াও ঈদের দিনও (শনিবার) সারাদিন অপেক্ষা করব।

রাজধানীর হাজারীবাগের রাস্তায় বসানো অস্থায়ী গরুর হাটে চুয়াডাঙ্গা থেকে ১৩টি ষাঁড় এনেছেন ইসলাম নামের এক ব্যাপারী। তিনি বলেন, পাঁচদিন হলো হাটে আসা। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পাঁচটি বিক্রি হয়েছে। সামান্য কিছু লাভ হয়েছে। বাকি আটটি ষাঁড়ের ওপর এখন ভরসা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রামেও গরুর মাংস সাড়ে পাঁচশ টাকা কেজি। এখানে গরু বিক্রি করতে না পারলে বাড়িতে নিয়ে যাব। পানিতে পড়ার মতো অবস্থা তো হয়নি। তবে এখনও আশায় আছি। সারাদিন ও একটি রাত তো সামনে আছে।

পাবনার ঈশ্বরদী থেকে রমজান ব্যাপারী এসেছেন রাজধানীর আফতাব নগর হাটে। তিনি ১৮টি ষাঁড় নিয়ে এসেছেন। প্রত্যেকটির দাম হাকাচ্ছেন দুই লাখের ওপরে। শুক্রবার ভোরে কথা হয় তার সঙ্গে। বলেন, এখনও আশাবাদী, ষাঁড়গুলো কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি হবে।

জাগো নিউজকে তিনি আরও বলেন, ব্যবসার সঙ্গে লাভ-লোকসানের একটা সম্পর্ক আছে। বর্তমানে আমরা একটা কঠিন সময় পার করছি। এর মধ্যেও পাবনা থেকে ট্রাক ভাড়া করে হাটে এসেছি। লাভে বিক্রি করতে পারলে করব, না হলে ষাঁড়গুলো ফিরিয়ে নিয়ে যাব। আরেকটা বছর পালন করে পরের বছর বিক্রি করব।

‘অনেকে আসছেন, পছন্দ করছেন, ভালো দামও বলছেন। কিন্তু কেউ কেউ এসে এমন দাম বলছেন যেন আমরা ঠেকায় পড়েছি। কসাইকে দিলেও এর চেয়ে বেশি দাম পাব। সামনের বছর পর্যন্ত এগুলোকে লালন-পালন করার সামর্থ্য তো আছে, ভয় কী?’

সিরাজগঞ্জের শাহাজাদপুর থেকে কমলাপুর গরুর হাটে এসেছেন রহমান ব্যাপারী। বলেন, করোনা পরিস্থিতির মধ্যে ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে পশুগুলো কিনেছি। নয়টি ষাঁড় এনেছি। চারটি বিক্রি হয়েছে। আছে আর পাঁচটি। হাটে এখন পশুর সংখ্যা কম, তেমন আসছেও না। তাই এখনও ভরসা আছে, শেষপর্যন্ত ভাগ্য খুলতে পারে। ঈদের দিন পর্যন্ত আশায় থাকতে তিনিও রাজি।

জাগো নিউজ ২৪সূত্র

বাংলাদেশ

সম্পর্কিত খবর

স্বাস্থ্য

সাত দশকেও বিশ্রামাগার নেই পাবনা মানসিক হাসপাতালে, গাছতলায় রাত কাটান রোগীর স্বজন

১৯৫৭ সালে প্রতিষ্ঠিত ৫০০ শয্যার পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন রোগী আসেন, কিন্তু রোগী ও স্বজনদের বসা বা বিশ্রামের কোনো ব্যবস্থা নেই; হাসপাতাল বলছে, আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রকল্পে স্বজনদের জন্য ডরমিটরির পরিকল্পনা আছে।

আজকের পত্রিকা১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারকক্ষ নেই, ৫০ শয্যার কাজ সাত বছরেও শেষ হয়নি

চাঁদপুরের হাইমচর উপজেলার প্রায় ১ লাখ ৪৪ হাজার মানুষের একমাত্র সরকারি হাসপাতালে ১৩১ পদের ৫৬টি খালি, কনসালট্যান্ট নেই, অস্ত্রোপচারকক্ষ, এক্স-রে ও আলট্রাসনোগ্রাম নেই; ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার কাজ ২০১৯ সালে শুরু হয়ে এখনো শেষ হয়নি।

আজকের পত্রিকা১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

বছরে ১২,৭৬৪ নারীর স্তন ক্যানসার, জাতীয় স্ক্রিনিং নীতিমালা চান বিশেষজ্ঞরা

আজ স্তন ক্যানসার সচেতনতা দিবসে বিশেষজ্ঞরা বলছেন, দেশে নারীদের ক্যানসারের মধ্যে স্তন ক্যানসারই সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে; আইএআরসির হিসাবে বছরে প্রায় ১২,৭৬৪ জন আক্রান্ত হন এবং ৬,৮৪৪ জন মারা যান।

বাংলা ট্রিবিউন১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)