সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

রাতের স্পেশাল মেন্যুতে থাকুক ফার্মের মুরগির বিরিয়ানি

ফার্মের মুরগি, বিশেষ করে ব্রয়লার, সাশ্রয়ী দাম, সহজলভ্যতা এবং অল্প সময়েই রান্না করা যায় বলে সবার কাছেই জনপ্রিয়। এটি উচ্চমানের প্রোটিনের একটি ভালো উৎস হওয়ায় প্রতিদিনের খাদ্যতালিকায়ও এর চাহিদা অনেক। বিশ্বের বিভিন্ন দেশে ব্রয়লার মুরগি দিয়ে নানা ধরনের পদ তৈরি হলেও বাংলাদেশে এটি ভুনা, রোস্ট, কারি কিংবা বি

লাইভস্টক

ফার্মের মুরগি, বিশেষ করে ব্রয়লার, সাশ্রয়ী দাম, সহজলভ্যতা এবং অল্প সময়েই রান্না করা যায় বলে সবার কাছেই জনপ্রিয়। এটি উচ্চমানের প্রোটিনের একটি ভালো উৎস হওয়ায় প্রতিদিনের খাদ্যতালিকায়ও এর চাহিদা অনেক। বিশ্বের বিভিন্ন দেশে ব্রয়লার মুরগি দিয়ে নানা ধরনের পদ তৈরি হলেও বাংলাদেশে এটি ভুনা, রোস্ট, কারি কিংবা বিরিয়ানিসহ বিভিন্নভাবেই রান্না করা হয়। এর মধ্যে ঝটপট তৈরি করা যায় বলে ফার্মের মুরগির বিরিয়ানি অনেকেরই প্রথম পছন্দ। ঘরেই অল্প উপকরণে সহজে তৈরি করা যায় এই সুস্বাদু পদ।

প্রথমে মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর টক দই, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ এবং বিরিয়ানি মসলার অর্ধেক অংশ দিয়ে ভালোভাবে মেখে নিন। অন্তত ১ ঘণ্টা মেরিনেট করে রাখুন, এতে মাংস আরও নরম ও সুস্বাদু হবে।

একটি ভারী তলার হাঁড়িতে তেল ও অর্ধেক ঘি গরম করুন। পেঁয়াজ কুচির অর্ধেক দিয়ে বাদামি করে ভেজে বেরেস্তা তৈরি করে আলাদা করে রাখুন। এরপর একই হাঁড়িতে মেরিনেট করা মুরগির মাংস দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে কষাতে থাকুন। তেল ওপরে ভেসে উঠলে প্রয়োজন হলে সামান্য গরম পানি দিন। মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে রাখুন।

বাসমতি বা পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে নিন।একটি বড় হাঁড়িতে পর্যাপ্ত পানি, লবণ এবং আস্ত গরম মসলা (দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা) দিয়ে ফুটিয়ে নিন। পানি ফুটে উঠলে চাল দিয়ে সিদ্ধ করুন। চাল ৭০-৮০ শতাংশ সেদ্ধ হলে ছেঁকে পানি ঝরিয়ে নিন। খেয়াল রাখবেন, চাল যেন পুরোপুরি নরম না হয়ে যায়।

একটি বড় হাঁড়ির তলায় রান্না করা মুরগি ও তার গ্রেভি ছড়িয়ে দিন। এর ওপর অর্ধেক সিদ্ধ চাল বিছিয়ে দিন। কিছু বেরেস্তা ও কয়েকটি কাঁচা মরিচ ছড়িয়ে দিন। এরপর বাকি চাল দিয়ে আবার ঢেকে দিন।তরল দুধের সঙ্গে জাফরান ও কেওড়া জল মিশিয়ে চালের ওপর ছড়িয়ে দিন। শেষে বাকি ঘি এবং আরও কিছু বেরেস্তা ছড়িয়ে দিন।

হাঁড়ির মুখ শক্ত করে ঢাকনা দিয়ে বন্ধ করুন। চাইলে আটা বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখ সিল করে নিতে পারেন। একটি তাওয়ার ওপর হাঁড়ি বসিয়ে একদম কম আঁচে ২০-২৫ মিনিট দমে রাখুন।

দম শেষ হলে ঢাকনা খুলে খুব আলতো হাতে চাল ও মাংস মিশিয়ে নিন, যাতে চাল ভেঙে না যায়। এরপর গরম গরম পরিবেশন করুন ফার্মের মুরগির বিরিয়ানি। সঙ্গে রাখতে পারেন রায়তা, সালাদ বা বোরহানি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()