সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১১ জেলে আটক

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী ১১ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে জব্দ ৪০০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

মৎস্য

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী ১১ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে জব্দ ৪০০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) রাতে হাতিয়ার সুখচর, নলচিরা ও বুড়িরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হাতিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা ওই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকারি নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরার খবরে অভিযান চালানো হয়। এতে দুই ট্রলারে ৫০ হাজার মিটার জাল ও ৪০০ কেজি ইলিশসহ ১১ জেলেকে আটক করা হয়। পরে মাছগুলো স্থানীয় মাদরাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা বলেন, আটক জেলেরা দোষ স্বীকার করায় তাদেরকে ৪০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। মা ইলিশ সংরক্ষণে সরকারি সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত এমন অভিযান অব্যাহত থাকবে।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, মা ইলিশ বা জাটকা সংরক্ষণ না করলে আগামী বছর ইলিশের উৎপাদন কমে যাবে। ইলিশের উৎপাদন কমে গেলে যারা ইলিশ আহরণ করেন তারাই ক্ষতিগ্রস্ত হবেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১১ জেলে আটক | দা এগ্রো নিউজ