সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস কিমি/ঘ

মোস্তফার ওয়ার্কসপেই সন্তানের স্নেহে বেড়ে উঠছে বক-পানকৌড়ি

ঝড়-বৃষ্টিতে বাসা ভেঙে নিচে পড়ে থাকা পাখির ছানাদের সন্তানের স্নেহে বড় করে বনে অবমুক্ত করেন বরগুনার তালতলী উপজেলার ওয়ার্কসপ মিস্ত্রি মোস্তফা। বর্তমানে দুটি বক ও একটি পানকৌড়ির বাচ্চা পালছেন তিনি। তার ওয়ার্কসপেই বেড়ে উঠছে পাখিগুলো।

পরিবেশ

ঝড়-বৃষ্টিতে বাসা ভেঙে নিচে পড়ে থাকা পাখির ছানাদের সন্তানের স্নেহে বড় করে বনে অবমুক্ত করেন বরগুনার তালতলী উপজেলার ওয়ার্কসপ মিস্ত্রি মোস্তফা। বর্তমানে দুটি বক ও একটি পানকৌড়ির বাচ্চা পালছেন তিনি। তার ওয়ার্কসপেই বেড়ে উঠছে পাখিগুলো।

সরেজমিনে দেখা যায়, ওয়ার্কসপের নিয়মিত কাজ চলছে। পাশেই দুটি বক পানকৌড়ি ঘোরাফেরা করছে। মোস্তফা তার কাজে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি পাখিগুলোকে খাবার দিতেও ভুলছেন না তিনি।

পাখিপ্রেমী মোস্তফা জানান, ওয়ার্কসপ ব্যবসার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যেই তালতলীর নদী ও সমুদ্র উপকূলের জঙ্গলের মধ্যে ছোট খালগুলোতে মাছ ধরেন তিনি। জঙ্গলের গাছগুলোতে থাকা পাখির বাসাগুলো মাঝে মধ্যেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় পাখির বাসা থেকে বাচ্চাগুলো নিচে পড়ে যায়। তখন মা পাখি বাচ্চাগুলোকে বাসায় তুলতে পারে না। এমন অনেক পাখির বাচ্চা তিনি গাছে উঠে তাদের বাসায় তুলে দেন। তবে যে পাখির বাসাগুলো একেবারে ভেঙে যায় বা বাচ্চা পড়ে থাকলেও বাসার সন্ধান পাওয়া যায় না, সেসব বাচ্চাকে কুড়িয়ে আনেন তিনি। নিজের ওয়ার্কসপ ঘরের পিছনে নির্মাণ করা বাসায় স্থান হয় তাদের। ঘরে থাকা খাবারের পাশাপাশি খালে ধরা মাছও তাদের দেওয়া হয়।

মোস্তফা আরও জানান, অতীতে বড় করা পাখিগুলো বনে অবমুক্ত করলেও বর্তমানে তার ঘরে বেড়ে উঠছে একটি পানকৌড়ি ও দুটি বকের বাচ্চা। পাখিগুলো সব সময় মুক্ত অবস্থায় থাকে। তার ঘর ও আশপাশের এলাকায় ঘুরেফিরেই কাটে দিন। তবে এলাকার কেউ যাতে পাখিদের ক্ষতি না করতে পারে, এর জন্য তাদের গায়ে লাল রঙ লাগিয়ে দিয়েছেন। যাতে পাখি দেখেই সবাই বুঝতে পারে এগুলো মোস্তফার ঘরে বেড়ে ওঠা।

তালতলী উপজেলার অনেকেই মোস্তফার এ পাখিপ্রেম দেখে মুগ্ধ। সালাম দফাদার নামের এক প্রতিবেশী বলে, 'তালতলী বাজারে কোনো কাজে এলে মাঝে মধ্যেই চোখে পড়ে মোস্তফার পাখি প্রেম। মাঝে মধ্যেই দেখা যায় মোস্তফা বকের বাচ্চা বা পানকৌড়ির বাচ্চাদের খাওয়াচ্ছেন। বাচ্চাগুলো যদি মোস্তফার চোখে না পড়তো হয়তো জঙ্গলেই মারা যেত।

বরগুনার পরিবেশ আন্দোলন কর্মী আরিফ রহমান জাগো নিউজকে বলেন, বন আর বনের প্রাণীগুলো পরিবেশের একটি অংশ। আমরা যেভাবে পরিবেশ ধ্বংসের উৎসবে মেতে থাকি সেখানে এমন পাখিপ্রেম সত্যি প্রশংসার দাবিদার। পরিবেশের সব উৎসগুলোকে আমাদের সবার বাঁচিয়ে রাখা উচিত। কারণ পরিবেশ বাঁচলেই বাঁচবো আমরা।

তবে তালতলী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, বিষয়টি জানা নেই। বন্যপ্রাণী রক্ষায় আমাদের কিছু স্বেচ্ছাসেবক রয়েছে। মোস্তফা সে স্বেচ্ছাসেবকদের মধ্য না হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এম এ আজীম/এসজে/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

রোমে এফএওর ওয়ান হেলথ সম্মেলনে পরিবেশমন্ত্রী: পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্য আলাদা নয়

এফএও সদর দপ্তরে ২১-২৩ সেপ্টেম্বরের ‘কৃষিখাদ্য ব্যবস্থায় ওয়ান হেলথ কার্যক্রম’ বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আবদুল আউয়াল মিন্টু বলেন, গঙ্গা বদ্বীপে মানুষ, বাস্তুতন্ত্র ও কৃষিখাদ্য ব্যবস্থা নিবিড়ভাবে যুক্ত; বাংলাদেশের জাতীয় ওয়ান হেলথ কাঠামোয় পরিবেশ খাতকে মূল অংশীজন করা হয়েছে এবং রোমের অভি

চ্যানেল আই অনলাইন২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()