সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস কিমি/ঘ

রংপুরে আরও বাড়লো ডিমের দাম, কমেছে ব্রয়লার মুরগির

রংপুরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পোলট্রি মুরগির ডিমের দাম। প্রতি হালি ডিমে ২ টাকা বেশি রাখা হচ্ছে। পাকিস্তানি মুরগির দাম বাড়লেও কমেছে ব্রয়লারের। তবে চাল, ডাল, আটা, ময়দাসহ অপরিবর্তিত রয়েছে তেলের দাম।

লাইভস্টক

রংপুরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পোলট্রি মুরগির ডিমের দাম। প্রতি হালি ডিমে ২ টাকা বেশি রাখা হচ্ছে। পাকিস্তানি মুরগির দাম বাড়লেও কমেছে ব্রয়লারের। তবে চাল, ডাল, আটা, ময়দাসহ অপরিবর্তিত রয়েছে তেলের দাম।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে পোলট্রি মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৩-৪৪ টাকা। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৪১-৪২ টাকা।

রংপুর সিটি বাজারের বিভিন্ন পাইকারি দোকানে খোঁজ নিয়ে দেখা যায়, প্রতিহালি ডিম পাইকারি বিক্রি হচ্ছে ৪১-৪২ টাকা। যা গত সপ্তাহে ছিল ৩৮-৩৯ টাকা।

মুলাটোল আমতলা বাজারের ডিম বিক্রেতা হেলাল মিয়া জানান, সোমবার পাইকারি বাজারে ডিমের হালি ছিল ৩৮-৩৯ টাকা। একদিনের ব্যবধানে প্রতি হালি ডিম কিনতে হচ্ছে ৪১-৪২ টাকা। ফের সিন্ডিকেটের কবলে চলে যাচ্ছে ডিমের বাজার।

খুচরা বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা। যা গত সপ্তাহে ছিল ১৯০-২০০ টাকা। এছাড়া পাকিস্তানি মুরগি ২৯০-৩০০ টাকা থেকে বেড়ে ৩০০-৩১০ টাকা, লেয়ার আগের মতোই ২৭০-২৮০ টাকা এবং দেশি মুরগি ৩৮০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

টার্মিনাল বাজারের মুরগি বিক্রেতা মিলন বলেন, আমদানির ওপর নির্ভর করে দাম ওঠা-নামা করে।

এক লিটার বোতলজাত সয়াবিন তেল গত সপ্তাহের মতোই ১৯২ টাকা, দুই লিটারের বোতল ৩৮৪ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৭০-১৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

খুচরা পর্যায়ে প্রতি কেজি টমেটো গত সপ্তাহের চেয়ে ১০-২০ টাকা বেড়ে ১৫০-১৬০, আগের মতোই গাজর ১৬০-১৭০, করলা ৫০-৬০, শসার দাম কমে ৪৫-৫০, চিকন বেগুন ২৫-৩০ টাকা থেকে বেড়ে ৩০-৩৫, আগের সপ্তাহের মতোই গোল বেগুন ৪৫-৫০, ঢ্যাঁড়স ৫-১০ টাকা কমে ৩৫-৪০, পেঁপে ১৫-২০ টাকা, কাঁচামরিচ ৪৫-৫০, লাউ প্রতি পিস ৩০-৩৫ টাকা, লেবু প্রতি হালি ৬-৮ টাকা, কাঁচকলা ২৫-৩০ টাকা,

গরুর মাংসের দাম কমে ৩৬০-৬৫০ টাকা এবং খাসির মাংস ৮০০-৯০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে, গত সপ্তাহের মতোই বাজারে খোলা চিনি ৯০ টাকা এবং প্যাকেট চিনি ৮৮ টাকা, মসুর ডাল (মাঝারি) ১১০-১২০ টাকা, চিকন ১৩৫-১৪০ টাকা, মুগডাল ১৪০-১৫০ টাকা, বুটডাল ৮০ টাকা, প্যাকেট আটা ৫৩-৫৫ টাকা ও খোলা আটা ৫০-৫২ টাকা এবং ময়দা ৬৮-৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চালের দামে তেমন হেরফের হয়নি। স্বর্ণা (চিকন) চালের দাম গত সপ্তাহের মতোই ৫৪-৫৫ টাকা এবং মোটা ৪৮-৫০ টাকা, বিআর২৮ ৬০-৬৫ টাকা, মিনিকেট ৭২-৭৫ টাকা এবং নাজিরশাইল ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

জিতু কবীর/এসজে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

নিষেধ সত্ত্বেও জলাতঙ্কে আক্রান্ত গরু ৬০ হাজারে বিক্রি ও জবাই, রায়পুরার বাজারে আতঙ্ক

নরসিংদীর রায়পুরার রাধাগঞ্জ বাজারে জলাতঙ্কে আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে গরুর মালিক ও মাংস বিক্রেতাকে আটক করে ইউএনওর কাছে নিয়েছেন স্থানীয়রা; উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, গরুটি আলাদা রাখতে ও বিক্রি না করতে আগেই সতর্ক করা হয়েছিল।

আজকের পত্রিকা২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

ফিডের বস্তা ২,৫০০-২,৯০০ টাকা, ছয় মাসে ৪৯৫ টাকা বেশি: মতলবে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

চাঁদপুরের মতলব উত্তরে খাদ্য, ওষুধ ও লেয়ারের বাচ্চার দাম বেড়ে ডিমের দামে খরচ না ওঠায় বেশ কিছু খামার বন্ধ; খামারিরা দাম নিয়ন্ত্রণ চান, পোলট্রি অ্যাসোসিয়েশন বাচ্চা ও ফিড কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণের কথা বলছে, প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন ভ্যাকসিন সরকারি দামেই বিক্রি হয়।

দেশ রূপান্তর২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্যাকেটজাত তরল দুধ লিটারে ১০ টাকা বেড়ে ১১০-১১৫ টাকা, খামারি পাচ্ছেন ৩ টাকা বেশি

মিল্কভিটার এক লিটার ১০০ থেকে ১১০ টাকা, ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির লিটার ১১০-১১৫ টাকা; চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল বলছেন প্যাকেজিং, গ্যাস ও পরিবহন খরচে লোকসানে ছিল সমিতি, খামারি পর্যায়ে ক্রয়মূল্যও লিটারে ৩ টাকা বাড়ানো হয়েছে; খুচরা বিক্রেতারা বলছেন বিক্রি কমেছে।

ইত্তেফাক২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()