সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

শাক-মাংসের দুর্দান্ত মেলবন্ধন লালশাকের মুরগি

বাংলার রান্নাঘরে শাক আর মাংসের মেলবন্ধন নতুন কিছু নয়, তবে লালশাক দিয়ে মুরগির মাংসের পদ এখনো অনেকের কাছেই একটু ভিন্নধর্মী। প্রতিদিনের একঘেয়ে ঝোল বা ভুনার বাইরে এই রান্না এনে দেয় স্বাদে যেমন বৈচিত্র্য, তেমনি পুষ্টিতেও বাড়তি সুবিধা।

লাইভস্টক

বাংলার রান্নাঘরে শাক আর মাংসের মেলবন্ধন নতুন কিছু নয়, তবে লালশাক দিয়ে মুরগির মাংসের পদ এখনো অনেকের কাছেই একটু ভিন্নধর্মী। প্রতিদিনের একঘেয়ে ঝোল বা ভুনার বাইরে এই রান্না এনে দেয় স্বাদে যেমন বৈচিত্র্য, তেমনি পুষ্টিতেও বাড়তি সুবিধা।

আয়রন ও ভিটামিনে ভরপুর লালশাক আর প্রোটিনসমৃদ্ধ মুরগির মাংস এই দুয়ের সংমিশ্রণে তৈরি হয় এমন এক পদ, যা স্বাস্থ্যকর হওয়ার পাশাপাশি ভাতের সঙ্গে দারুণ উপভোগ্য। সহজ উপকরণ আর ঘরোয়া কায়দায় তৈরি এই লালশাকের মুরগি হতে পারে আপনার প্রতিদিনের রান্নায় নতুন সংযোজন।

প্রথমেই লালশাকগুলো পরিষ্কার করে কেটে পানি ঝরিয়ে নিন। একই সঙ্গে মুরগিও পছন্দমতো আকারে পিস করে পরিষ্কার করে নিন। এবার একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিন। এরপর তাতে সব মসলা দিয়ে কষাতে থাকুন। যতক্ষণ না মসলা থেকে তেল ছাড়ে। এবার মুরগির মাংস দিয়ে দিন ভালোভাবে নেড়ে মাঝারি আঁচে ঢেকে রাখুন ১০ মিনিট।

মাংস সেদ্ধ হয়ে এলে তাতে লাল শাক দিয়ে দিন। শাক কিছুক্ষণের মধ্যে পানি ছেড়ে দেবে। ঢেকে রাখুন এবং মাঝে মাঝে নেড়ে দিন। প্রয়োজনে অল্প পানি দিতে পারেন। যখন মাংস আর শাক একসাথে মিশে এবং ঝোল কিছুটা কমে গেলে, তখন গরম মসলা গুঁড়া আর কাঁচা মরিচ দিয়ে ২-৩ মিনিট রান্না করে চুলা বন্ধ করে দিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার লালশাকের মুরগির মাংস। এবার পরিবেশন করুন গরম গরম ভাত বা রুটির সঙ্গে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()