সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

ঢাকার হাটে গরু উঠলেও বিক্রি নেই, যাচাই করছেন ক্রেতারা

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু তোলা শুরু হয়েছে। এতে ক্রেতা-দর্শনার্থীর আগমনও বেড়েছে। বিক্রি না হলেও গরু যাচাই-বাছাই করছেন ক্রেতারা। এদিকে কয়েকটি হাটে এখনো চলছে শেষ সময়ের প্রস্তুতি। রোববার (৯ জুন) সরেজমিন রাজধানীর শাহজাহানপুর ও মেরাদিয়া পশুর হাট ঘুরে এ চিত্র দেখা গেছে।

লাইভস্টক

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু তোলা শুরু হয়েছে। এতে ক্রেতা-দর্শনার্থীর আগমনও বেড়েছে। বিক্রি না হলেও গরু যাচাই-বাছাই করছেন ক্রেতারা। এদিকে কয়েকটি হাটে এখনো চলছে শেষ সময়ের প্রস্তুতি। রোববার (৯ জুন) সরেজমিন রাজধানীর শাহজাহানপুর ও মেরাদিয়া পশুর হাট ঘুরে এ চিত্র দেখা গেছে।

শাহজাহানপুর মৈত্রী সংঘ পশুর হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ২৫ গাড়ি গরু এসেছে। জামালপুর থেকে আসা এ বাজারের ব্যাপারী বোরহান জাগো নিউজে বলেন, আমরা আগেই বাজারে গরু নিয়ে এসেছি। আমাদের সঙ্গে কয়েকশ গরু আছে। আমরা বাজারের ভালো জায়গা নিজেদের নিয়ন্ত্রণে রাখছি, বাকি গরু এলে সেগুলোও এখানে রাখা হবে।

বাজারে ক্রেতা আসছে কিন্তু বিক্রি হয়েছে কি না জানতে চাইলে কুষ্টিয়া থেকে আসা গরু ব্যাপারী আমজাদ জাগো নিউজকে বলেন, এখনও বিক্রি হয়নি। ক্রেতারা বাজার যাচাই করে দেখছেন।

মেরাদিয়া বাজারে মেহেরপুর থেকে গরু নিয়ে এসেছেন ব্যাপারী মতিয়ার। তিনি জাগো নিউজকে বলেন, এবার গরুর দাম বেশি হবে। বছরের শুরু থেকেই গরুর খাবারের দাম বেশি। তাছাড়া আমাদের খরচ আছে, গরু আনার ভাড়া বেশি। সব মিলিয়ে দরদামের ক্ষেত্রে কিছুটা বেশি চাইতে হবে।

বিক্রি না হলেও আগেই বাজারে গরু আনার বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার ব্যাপারী শফিক জাগো নিউজকে বলেন, মূল বাজারে দুই দিন আগে থেকে যেতে পারবো। তবে বাজারের ভালো জায়গা যেখানে ক্রেতা বেশি আসবে সেটা ধরে রাখতেই কিছু গরু আগেই নিয়ে এসেছি। আমার এলাকা থেকে অন্যরাও আসবে, তাদের জন্য জায়গা রাখছি আমরা।

অন্যদিকে এখন বাজারের প্রস্তুতি চলছে। পুরো কাজ শেষ হয়নি, হাসিল ঘরের কাজও চোখে পড়েনি।

শাহজাহানপুর বাজারের পশুর ট্রাকের নিরাপত্তায় নিয়োজিত বাবলা জাগো নিউজকে বলেন, রাত-দিন কাজ চলছে। মূল বাজারে যেহেতু দুই দিন আগে গরু উঠবে, তার আগেই কাজ সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।

ঢাকা উত্তর-দক্ষিণ সিটি এলাকায় এবার বসছে ২০টি কোরবানির পশুর হাট। এর মধ্যে দক্ষিণ সিটির সারুলিয়া স্থায়ী হাটসহ ১১টি এবং উত্তর সিটির গাবতলীর স্থায়ী হাটসহ ৯টি। হাটে দেখা গেছে নিরাপত্তা বাহিনীর টহল।

ইএআর/এমআইএইচএস/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()