সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮১%বাতাস কিমি/ঘ

ব্রয়লার মুরগি থেকে করোনা ছড়ায় না

ইংরেজিতে বলা হয় 'মাদার নেচার', যা সহজ বাংলায় 'প্রকৃতি মা'। মা যেমন সন্তানকে সব বিপদ থেকে আগলে রাখার চেষ্টা করেন; তেমনি প্রকৃতিও তার সন্তানের জন্য প্রকৃতির মধ্যেই সমাধান রেখে দিয়েছে। সেটি বোঝা যায় একটি প্রবাদ বাক্যে, 'খাদ্যই ওষুধ আবার ওষুধই খাদ্য'। বিস্তারিত জানাচ্ছেন ডা. মো. ইব্রাহিম খলিল-

লাইভস্টক

ইংরেজিতে বলা হয় 'মাদার নেচার', যা সহজ বাংলায় 'প্রকৃতি মা'। মা যেমন সন্তানকে সব বিপদ থেকে আগলে রাখার চেষ্টা করেন; তেমনি প্রকৃতিও তার সন্তানের জন্য প্রকৃতির মধ্যেই সমাধান রেখে দিয়েছে। সেটি বোঝা যায় একটি প্রবাদ বাক্যে, 'খাদ্যই ওষুধ আবার ওষুধই খাদ্য'। বিস্তারিত জানাচ্ছেন ডা. মো. ইব্রাহিম খলিল-

আমরা সবাই করোনাভাইরাস নিয়ে প্রচণ্ড রকম শঙ্কিত। এমতাবস্থায় বিজ্ঞানীরা ব্যস্ত সময় পার করছেন এর প্রতিষেধক আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। বিজ্ঞানীরা এটাও বলছেন, প্রতিষেধক আমাদের হাতে না পৌঁছানো পর্যন্ত নিজ নিজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়া কিছুতেই আমরা বাঁচতে পারব না।

তাই সহজ ভাষায় জানার চেষ্টা করব, মাংস কিভাবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে মহামারী থেকে আমাদের রক্ষা করতে পারে। ইতালির রোম ভিত্তিক একটি অ্যাসোসিয়েশনের Carni sostenibilis নামক ওয়েবসাইটে প্রকাশিত আর্টিকেলে বলা হয়েছে, 'যারা মাছ-মাংস খাওয়া ছেড়ে দেবে। তাদের শরীরে এন্টিবডির পরিমাণ কমে যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।'

সেখানে আরও বলা হয়, 'তাদের রক্তে আয়রনের ঘাটতি দেখা দেবে। যা কি-না ইমুনোগ্লোবিউলিনের পরিমাণ কমিয়ে দেবে। এর পাশাপাশি প্রাণিজ আমিষ না খাওয়ার কারণে তার শরীরে জিঙ্ক, কপার ও ভিটামিন বি৬ কম পাবে। যা পরবর্তীতে শরীরে এন্টিবডি কমিয়ে দিতে ভূমিকা রাখে। যা করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করার অস্ত্র কমিয়ে দেওয়ার নামান্তর।'

আরও একটি গবেষণায় দেখানো হয়েছে, প্রাণিজ আমিষ না খেলে রক্তে লোহিতকণিকা, শ্বেতকণিকা ও নিউট্রোফিল নামক সেনাবাহিনী ক্ষমতা হারিয়ে ফেলে তাদের ফ্যাগোসাইটিক কার্য পরিচালনা কমার কারণে। ফ্যাগোসাইটোসিস হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে রক্তকণিকা জীবাণুকে গিলে ফেলে।

ইউনিভার্সিটি অব গ্রেজ তাদের একটি ক্লিনিক্যাল স্টাডিতে দেখিয়েছে, যারা মাছ-মাংস খায় না; তাদের ডায়াবেটিসসহ হৃৎপিণ্ডের নানা রোগে ভোগার সম্ভাবনা বেশি। পাঠকবৃন্দ বুঝতেই পারছেন, কোভিড-১৯ এ মৃত্যুর আশঙ্কা এসব রোগে আক্রান্তদের ক্ষেত্রেই বেশি।

এবার আসি চিকেন মিটে- ব্রয়লার, সোনালি বা দেশি এসব মাংসে প্রচুর পরিমাণ ভিটামিন বি৬ রয়েছে। যা আমাদের শরীরের প্রয়োজনীয়তার অর্ধেক পূরণ করে। সরাসরি লোহিত ও শ্বেত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে।

সবচেয়ে মজার ব্যাপার হলো- ব্রয়লার তথা চিকেন মিট সম্পর্কে বিজ্ঞানীরা আজব এক তথ্য প্রকাশ করেছেন। যা বর্তমান ভাইরাসের মহামারী পরিস্থিতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গবেষকরা দেখিয়েছেন, চিকেন মিট স্যুপ করে খেলে কোল্ড বা ফ্লু নামক রোগ থেকে ভালো প্রশান্তি পাওয়া যায়। করোনার ক্ষেত্রেও ডাক্তাররা বারবার গরম স্যুপ, কফি বা চা খেতে বলছেন।

সব শেষে একটি কথা বলতে চাই, গুজবে কান দেবেন না। ব্রয়লার মুরগি থেকে করোনা ছড়ায় না। বরং ব্রয়লার মুরগি হতে পারে ইমিউনিটি সিস্টেম বাড়ানোর পারফেক্ট সাপোর্টার।

লেখক: বিসিএস (প্রাণিসম্পদ), ডিভিএম, এমএস ইন এনিমেল অ্যান্ড পোল্ট্রি নিউট্রিশন, উপজেলা প্রাণিসম্পদ দফতর, বরিশাল সদর, বরিশাল।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ধসে পড়া জীবন্ত গরু রপ্তানিকারক জিডিএক্সের ৯০ লাখ ডলার ফেরতের আদেশের বিরুদ্ধে আপিলে নিউজিল্যান্ডের প্রায় ৫০ কৃষক

২০২২ সালের মে মাসে চীনে 'ওশান উট' জাহাজের চালানের আগে ৯৬ কৃষক, খাদ্য কোম্পানি, কোয়ারেন্টিন খামার ও আইরিশ দালাল পারসেলকে দেওয়া অর্থ ফেরত চাইছে লিকুইডেটর; হাতে গোনা কয়েকজন কৃষক ছাড়ে নিষ্পত্তি করছেন।

Farmers Weekly NZ২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

২০২৬ সালে প্রথমবার ৩০ লাখ টন ছাড়াবে অস্ট্রেলিয়ার গরুর মাংস উৎপাদন; উৎপাদনশীল পাল রেকর্ড জবাই সামলাচ্ছে

এমএলএর সেপ্টেম্বরের পূর্বাভাসে ২০২৬ সালে জবাই ৯৬ লাখ, গড় মৃতদেহ-ওজন ৩১৩ কেজি, রপ্তানি প্রায় ২৪ লাখ টন; ৩ কোটি ৮ লাখের পাল আগের পূর্বাভাসের চেয়ে ধীরে কমছে; জীবন্ত গরু রপ্তানি ২৫ শতাংশ কম।

Beef Central২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

হকস বে-তে আঙুরের লতা উপড়ে ফেলা জমিতে ঢুকছে ভেড়ার বাচ্চা, রেকর্ড দামের স্টোর-ল্যাম্ব বাজারে বাড়তি চাপ

হেরেতাউঙ্গা সমভূমির আঙুরখেত ও বাগান চারণভূমিতে ফিরছে, জমির মালিকেরা ভেড়ার বাচ্চা ও ফ্রিজিয়ান ষাঁড়-বাছুরের দিকে তাকাচ্ছেন; জুনে স্টোর ল্যাম্ব জীবন্ত ওজনে কেজিপ্রতি ৬ ডলার ছাড়িয়েছে, বাচ্চাসহ ভেড়ির দাম গত বছরের চেয়ে মাথাপিছু ২০ ডলার বেশি।

Farmers Weekly NZ২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()