সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস কিমি/ঘ

নন্দীগ্রামে নজর কাটছে ‘ব্ল্যাক রাইস’ ধান

দিগন্ত বিস্তৃত ধানক্ষেত। মাঝখানে টুকরো জমিতে সবুজের মাঝে কালচে রঙের ধানক্ষেত। প্রথমবারের মতো 'ব্ল্যাক রাইস' নামের এ ধান চাষ করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন আলী হাসান। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা মাঠের এ ধান সবার নজর কেড়েছে।

ফসল

দিগন্ত বিস্তৃত ধানক্ষেত। মাঝখানে টুকরো জমিতে সবুজের মাঝে কালচে রঙের ধানক্ষেত। প্রথমবারের মতো 'ব্ল্যাক রাইস' নামের এ ধান চাষ করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন আলী হাসান। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা মাঠের এ ধান সবার নজর কেড়েছে।

স্থানীয়রা জানান, ব্ল্যাক রাইস ধানগাছ প্রথমে সবুজ থাকলেও পাকার সঙ্গে সঙ্গে কালো হতে শুরু করে। চালের রংও কালো হয়। এ চাল দামি ও পুষ্টিগুণে ভরপুর। 'ব্ল্যাক রাইস' নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের কমতি নেই। এমন একটি ধান চাষ করতে পেরে আনন্দের যেন শেষ নেই আলী হাসানের।

সরেজমিনে দেখা যায়, চারপাশে সবুজ ধানক্ষেতের মাঝখানে কালো রঙের ধানের আবাদ। এ ধান দেখতে ভিড় করেছেন এলাকার মানুষ। স্থানীয় লোকজন কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। নেড়েচেড়ে দেখার পর অনেকেই ধানটা কোন দেশের? চাষ পদ্ধতি কী? ফসল তুলতে কত দিন সময় লাগে? চাল কোথায় বিক্রি হয়? রান্নার পর ভাতের কী রং হয়? খুঁটে খুঁটে এমন সব প্রশ্নের জবাব বের করার চেষ্টা করছেন তরা।

কৃষক আলী হাসান জানান, শখের বশে ১০ শতক জমিতে 'ব্লাক রাইস' আবাদ করি। পরীক্ষামূলকভাবে কালো রঙের ধানের চাষ করেছি। ভালো ফল পেলে আরও বড় করে আবাদ করার কথা ভাবছি। ব্ল্যাক রাইস চাষাবাদ অন্যান্য আধুনিক ধান চাষের মতোই। এতে কোনো অতিরিক্ত সার বা পানির প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না আলাদা কোনো পরিচর্যার।' আশা করছি ফলনও ভালো হবে।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার আদনান বাবু বলেন, দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কালো চালের ধানের চাষ হলেও এ উপজেলায় এটাই প্রথম। কৃষক আলী হাসান ১০ শতক জমিতে পরীক্ষামূলকভাবে এ ধানের আবাদ করছেন। আশা করছি ফলনও ভালো হবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

বন্যার ধকল পেরিয়ে চট্টগ্রামে ১ লাখ ৭৯ হাজার ৬৬০ হেক্টরে আমন, লক্ষ্যের প্রায় শতভাগ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে চট্টগ্রামে ১ লাখ ৭৯ হাজার ৯৮০ হেক্টর লক্ষ্যের বিপরীতে ১ লাখ ৭৯ হাজার ৬৬০ হেক্টরে আমন রোপণ শেষ; কক্সবাজারে ৯৯ শতাংশ, ফেনীতে ৬৬ হাজার ৮৩৭ হেক্টর, নোয়াখালী ও লক্ষ্মীপুর লক্ষ্য ছাড়িয়ে; অনুকূল বৃষ্টি, সময়মতো চারা ও বন্যা-পরবর্তী সরকারি সহায়তাকে কৃতিত্ব দিচ্ছেন কর্মক

বাসস২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()