সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

১৮ কেজি ইলিশসহ ভারতীয় আটক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ইলিশ পাচারের সময় ভারতীয় ট্রাকসহ চালককে আটক করেছে বিজিবি। এসময় ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ জব্দ করা হয়।

মৎস্য

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ইলিশ পাচারের সময় ভারতীয় ট্রাকসহ চালককে আটক করেছে বিজিবি। এসময় ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ জব্দ করা হয়।

সোমবার (৭ অক্টোবর) সকালে সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় পণ্য খালাসের পর ফিরে যাওয়ার সময় ট্রাক থেকে জিরো পয়েন্টে মাছগুলো জব্দ করা হয়।

আটক ব্যক্তি ভারতের মালদা জেলার কাঞ্চান্টার টিয়াকাঠি গ্রামের রনজিৎ মণ্ডলের ছেলে অলক মণ্ডল (২২)।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সংবাদ ছিল ভারতীয় কোনো ট্রাকে করে সোনামসজিদ জিরো পয়েন্ট দিয়ে ইলিশ পাচার হতে পারে। পরে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়। একপর্যায়ে ভারতীয় একটি খালি ট্রাক সোনামসজিদ বন্দর থেকে ভারতে প্রবেশের সময় তল্লাশি করা হয়। এসময় একটি বক্সে ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ পাওয়া যায়।

তিনি আরও জানান, অবৈধভাবে ইলিশ মাছ ভারতে চোরাচালানের দায়ে ভারতীয় ট্রাকচালক অলক মণ্ডলকে আটক করা হয়। পরে আটক ব্যক্তি, ইলিশ মাছ এবং ট্রাকটি শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

সোহান মাহমুদ/এসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()