সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৩%বাতাস কিমি/ঘ

কমলা চাষে সফল হলেন আব্দুল হালিম

কয়েক বছর আগে বেকারত্ব ঘোচানোর জন্য শ্রমিক হিসেবে কাজ করতে বিদেশ যাওয়ার প্রস্তুতি নেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের আব্দুল হালিম (২৭)। কিন্তু দালালের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে বিদেশে পাড়ি জমাতে পারেননি। বিদেশ যেতে না পেরে অনেকটা হতাশ হয়ে পড়েন তিনি। হঠাৎ একদিন ইউটিউবে দেখতে পান বিদেশি জাতের কমলা চাষ করে

মৎস্য

কয়েক বছর আগে বেকারত্ব ঘোচানোর জন্য শ্রমিক হিসেবে কাজ করতে বিদেশ যাওয়ার প্রস্তুতি নেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের আব্দুল হালিম (২৭)। কিন্তু দালালের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে বিদেশে পাড়ি জমাতে পারেননি। বিদেশ যেতে না পেরে অনেকটা হতাশ হয়ে পড়েন তিনি। হঠাৎ একদিন ইউটিউবে দেখতে পান বিদেশি জাতের কমলা চাষ করে সফল হওয়া যায়। এরপর এক বন্ধুর পরামর্শে ২০১৯ সালে বরেন্দ্র অঞ্চলে নিজেদের পুকুরপাড়ের তিন বিঘা জমিতে শুরু করেন দার্জিলিং কমলা চাষ। কমলা চাষে এখন অনেকটাই স্বাবলম্বী হয়েছেন আব্দুল হালিম। স্বপ্ন দেখছেন সফল উদ্যোক্তা হওয়ার।

আব্দুল হালিম গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের বাল্যা গ্রামের আব্দুস সামাদের ছেলে। বর্তমানে তার কমলা বাগানে ২ শতাধিক কমলা গাছ। থোকায় থোকায় ঝুলছে কমলা। চারা রোপণের ২ বছর পর কমলা আসতে শুরু করে। পরের বছর ২০২২ সালে স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রায় ৩ লাখ টাকার কমলা বিক্রি করেন।

আব্দুল হালিমের বাগানের কমলার স্বাদ-রস তুলনামূলক ভালো হওয়ায় এ খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। এরই মধ্যে ওই ২০০ গাছে চলতি বছর উৎপাদিত কমলা বিক্রি হয়েছে ১ লাখ টাকারও বেশি। এখনও গাছে ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকা বিক্রি করার মতো কমলা আছে।

আরও পড়ুন: শেরপুরে তিন মাসে খরচের চারগুণ লাভ

যুবক আব্দুল হালিমের বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেকে। পাহাড়ি ফল হিসেবে কমলার পরিচিতি থাকলেও সমতলের এলাকায় চাষ হওয়ায় অনেকের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। তার বাগানে বারি-২, চায়না-থ্রি ও দার্জিলিং জাতের কমলা আছে।

স্থানীয়রা জানান, যখন আব্দুল হালিম কমলা চাষ শুরু করেন; তখন তার কাজটিকে অনেকেই পাগলামি বলেছেন। তার কাজটিকে তেমন গুরুত্ব না দিলেও গাছে কমলা দেখে সবাই অভিভূত। আব্দুল হালিম এখন এলাকার অনেকের অনুকরণীয় আদর্শ কমলা চাষি। তার সফলতা দেখে অনেক বেকার যুবক কমলা চাষে আগ্রহী হচ্ছেন।

আব্দুল হালিম বলেন, 'আমার এখানে কমলার পাশাপাশি বিভিন্ন ফলের গাছ আছে। কমলার বাজার ভালো থাকায় চাষের আগ্রহ বেড়ে যায়। আমার ৩ বিঘা জমিতে বারি-২, চায়না-থ্রি ও দার্জিলিং জাতের ২ শতাধিক গাছ আছে। ২০২২ সালে ভালোই লাভ হয়েছে।'

আরও পড়ুন: ড্রাগন চাষে সফল বরগুনার শিক্ষক উজ্জল

বাগান দেখতে আসা শক্তিপুর গ্রামের সোহেল রানা জাগো নিউজকে বলেন, 'আমাদের উপজেলার মাটিতেও যে কমলা চাষ করা সম্ভব, তা এখানে এসে দেখলাম। এখানকার কমলা বেশ মিষ্টি এবং রসালো। আমি নিজেই কমলা চাষ শুরু করবো।'

দর্শনার্থী সানোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, 'এই কমলা বাগান দেখে আমি উৎসাহ পাচ্ছি। এভাবে কমলা চাষ শুরু করলে বিদেশ থেকে আমদানি করতে হবে না। এতে দেশের অর্থ যেমন বাঁচবে; তেমনই টাটকা ফলও পাওয়া যাবে।'

গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ জাগো নিউজকে বলেন, 'কমলা চাষ করে হালিম যে সফলতা দেখিয়েছেন, তা কৃষি বিভাগের জন্য গৌরবময়। আগামীতে কৃষি বিভাগ থেকে তাকে আরও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। কেউ যদি কমলা চাষে আগ্রহী হন, তাহলে তাকেও সার্বিক সহযোগিতা করা হবে।'

আরও পড়ুন: কলা চাষে অর্থনৈতিক সচ্ছলতা পাহাড়ে

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. খোরশেদ আলম জাগো নিউজকে বলেন, 'কমলা চাষ উত্তরের জেলা গাইবান্ধায় এক নতুন সম্ভাবনা তৈরি করেছে। কমলা চাষের এখন পর্যন্ত কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। তবে আব্দুল হালিমের কমলা বাগানে কৃষি বিভাগের সব ধরনের সহযোগিতা থাকবে।'

শামীম সরকার শাহীন/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ঘাসি নদীর ইজারা নিয়ে মধ্যনগরে মৎস্যজীবী সমিতির অভিযোগ, ক্ষতি পাঁচ লাখ টাকার শঙ্কা

সুনামগঞ্জের মধ্যনগরে তিন বছরের জন্য ইজারা নেওয়া ঘাসি নদীর দ্বিতীয় খণ্ডের একটি অংশ দখলের চেষ্টা ও চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরে নেওয়ার অভিযোগ এনে ইউএনওর কাছে ই-মেইলে অভিযোগ দিয়েছে হামিদপুর বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতি।

সমকাল১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

রহমতখালী খালে ৩৫ কেজি পোনা অবমুক্ত, পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের ঘোষণা

লক্ষ্মীপুরে মাছের পোনা অবমুক্ত করে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন ও ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি চলছে; জেলা মৎস্য বিভাগ ৩৩টি প্রতিষ্ঠানকে পোনা দিয়েছে।

বাংলা নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
বাজার ব্যবস্থাপনা

ঢাকার বাজারে সব সবজি কেজিতে ১০–৩০ টাকা বাড়তি, কমেছে মুরগি ও ইলিশ

এক সপ্তাহে রাজধানীর কাঁচাবাজারে সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা বেড়েছে, অন্যদিকে সরবরাহ বাড়ায় ইলিশ ও সব জাতের মুরগির দাম নেমেছে।

বাংলা নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()