সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°মেঘলাআর্দ্রতা ৬৯%বাতাস ৯ কিমি/ঘ

মেঘনায় ধরা পড়লো ৩ কেজির ইলিশ, ৯ হাজারে বিক্রি

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ। মাছটি ৯ হাজার ৩৫০ টাকায় কিনে নেন রিয়াজ উদ্দিন নামের এক ব্যবসায়ী।

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ। মাছটি ৯ হাজার ৩৫০ টাকায় কিনে নেন রিয়াজ উদ্দিন নামের এক ব্যবসায়ী।

মঙ্গলবার (১১ জুন) রাতে আবদুজ্জাহের মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। পরে বিক্রির জন্য মেঘনা নদীর মতিরহাট মাছ ঘাটে হাজী হান্নান মিয়ার মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে প্রথমে সাত হাজার টাকা দাম ওঠে। পরে সর্বোচ্চ ৯ হাজার ৩৫০ টাকায় ইলিশটি বিক্রি হয়।

জেলে আব্দুজ্জাহের মাঝি বলেন, নদীতে ইলিশ কম পাওয়া যাচ্ছে। তবে অল্প হলেও এখন বড় আকারের ইলিশ ধরা পড়ছে। মঙ্গলবার বিকেলে তিনি নদীতে জাল ফেলেন। রাতে জাল ওঠালে দেখা যায় বড় ইলিশটি ধরা পড়েছে। পরে মতিরহাট মাছঘাটে নিয়ে মাছটি ডাকে তোলা হয়।

মতিরহাট মাছঘাটের আড়তের কর্মচারী মো. খোকন জানান, গত কয়েকদিন ধরে প্রায় কেজি ওজনের ইলিশ বেশি আসছে। তবে জাহেরের জালে ধরা পড়া প্রায় তিন কেজি ওজনের ইলিশটি চমক ছিল। এত বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। বড় ইলিশ হওয়ায় দাম বেশি হয়েছে।

কাজল কায়েস/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

চাঁদপুরের ঘাটে ইলিশ নেই, নিষেধাজ্ঞার পর কেজিতে দাম বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত

নিষেধাজ্ঞা শেষে দুদিনে আড়াই হাজার থেকে তিন হাজার মণ ইলিশ এলেও এখন দিনে মিলছে ২৫ থেকে ৩০ মণ; এক কেজির স্থানীয় ইলিশের দাম উঠেছে দুই হাজার ৮০০ টাকা পর্যন্ত।

বাংলা নিউজ ২৪৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

ভোলায় নিষেধাজ্ঞার পর জালে ওঠা ইলিশের বেশিরভাগই ডিমওয়ালা, সময় নিয়ে প্রশ্ন

ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় নিষেধাজ্ঞা শেষে মাছ কম মিলছে, জেলেদের হিসাবে ১০০টির ৯৫টির পেটেই ডিম; জেলেরা বলছেন নিষেধাজ্ঞা আরও পরে হলে ভালো হতো, বিজ্ঞানী দেখছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব।

জাগো নিউজ ২৪৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

৪০টি হাঁস থেকে বছরে ২৫-৩০ লাখ টাকা আয়, পীরগঞ্জের দুই বন্ধুর খামার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের আব্দুল মজিদ ও নজরুল ইসলাম তিন বছর আগে ৪০টি হাঁস দিয়ে শুরু করে এখন ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়ে বিক্রি করছেন, সঙ্গে পুকুরে মাছ চাষ। তাঁদের দাবি, বছরে আয় ২৫ থেকে ৩০ লাখ টাকা।

কৃষি সময়৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)