সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে বিশাল সাইজের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির দৈর্ঘ্য ১০ ফুট এবং ওজন প্রায় ১৪ কেজি।

পরিবেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে বিশাল সাইজের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির দৈর্ঘ্য ১০ ফুট এবং ওজন প্রায় ১৪ কেজি।

শনিবার (১২ আগস্ট ) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জোবরা গ্রামের চাঁদ বকসের বাড়ি থেকে সাপটি উদ্ধার করেন চবির প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের গবেষক রফিকুল ইসলাম।

সাপটি উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পেছনের জনমানবহীন একটি পাহাড়ে অবমুক্ত করা হয়।

উদ্ধারকারী রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, সাপটি বার্মিজ প্রজাতির পাইথন বা অজগর। এটি প্রায় ১০ ফুট লম্বা হবে, ওজন ১৪ কেজির মতো। শুক্রবার দুপুরের দিকে চাঁদ বকসের বাড়িতে ঢুকে পড়ে। তারা আমাদের জানায় বিশাল সাপটি একটি গাছের ওপর আছে। সাপটি বাড়ির আঙিনায় নামলে আমরা খবর দিতে বলি। পরে শনিবার বিকেলে আমাদের খবর দিলে উদ্ধার করি।

তিনি বলেন, অজগর বিষধর না। অজগর নিয়ে অনেক কুসংস্কার আছে। এদের নিঃশ্বাস লাগলে নাকি শরীর পচে যায়। এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

রফিকুল আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়বেষ্টিত। এটি অজগর সাপের আদর্শ স্থান। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। মানুষ বিরক্ত না করলে কোনো ক্ষতি করে না।

আহমেদ জুনাইদ/এমআরআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ভেড়া-গরুর খামারে লুকানো দেশি গাছপালা খুঁজে দিচ্ছে ড্রোন: ব্যাংকস পেনিনসুলার কৃষক-গড়া ট্রাস্ট

২০০১ সালে কৃষকদের গড়া ব্যাংকস পেনিনসুলা কনজারভেশন ট্রাস্ট (Banks Peninsula Conservation Trust) ড্রোনের ছবি, পায়ে হেঁটে জরিপ ও ই-ডিএনএ পরীক্ষা মিলিয়ে চতুর্থ প্রজন্মের কৃষক টিম কুপের মতো জমির মালিকদের দেখাচ্ছে তাঁদের ১,৬০০ হেক্টরের পাহাড়ি খামারে কোন দেশি গাছপালা টিকে আছে—আর ফেব্রুয়ারির বন্যার পর

Farmers Weekly NZ২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()