সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৮০%বাতাস কিমি/ঘ

ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করতেই মারা গেলেন সাপে কাটা তরুণ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাপের কামড়ে সোহাগ আলী (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন।

পরিবেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাপের কামড়ে সোহাগ আলী (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন।

সোহাগ আলী দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের শমসের আলীর ছেলে।

সোহাগকে হাসপাতালে আনা ব্যক্তিরা নাম প্রকাশ না করে জানান, তারা কয়েকজন নিজ গ্রাম থেকে চাকুলিয়ায় যাচ্ছিলেন। পথে সোহাগের বাম পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে ফুলবাড়ির পাশেই ভারত সীমান্ত সংলগ্ন এক ওঝার বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে ঝাঁড়ফুক করার পর অবস্থায় অবনতি হলে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন ওঝা। পরে সদর হাসপাতালে আসার আগেই সোহাগের মৃত্যু হয়। তবে ওই ওঝার নাম বলেননি তারা।

আরও পড়ুন: ঝাড়ফুঁক-ওঝা নয়, সাপে কাটা রোগীকে দ্রুত হাসপাতালে নিন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, রাতে কয়েকজন ব্যক্তি মৃত অবস্থায় সোহাগকে জরুরি বিভাগে নিয়ে আসেন। তারা জানান, সাপের কামড়ের পর ওঝার কাছে নিয়ে ঝাঁড়ফুক করেছেন। মৃতের বাম পায়ে সাপের কামড়ের আলামত দেখতে পেয়েছি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

দর্শনা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, সাপের কামড়ে একজন মারা গেছে বলে জেনেছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ গেছে।

হুসাইন মালিক/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ভেড়া-গরুর খামারে লুকানো দেশি গাছপালা খুঁজে দিচ্ছে ড্রোন: ব্যাংকস পেনিনসুলার কৃষক-গড়া ট্রাস্ট

২০০১ সালে কৃষকদের গড়া ব্যাংকস পেনিনসুলা কনজারভেশন ট্রাস্ট (Banks Peninsula Conservation Trust) ড্রোনের ছবি, পায়ে হেঁটে জরিপ ও ই-ডিএনএ পরীক্ষা মিলিয়ে চতুর্থ প্রজন্মের কৃষক টিম কুপের মতো জমির মালিকদের দেখাচ্ছে তাঁদের ১,৬০০ হেক্টরের পাহাড়ি খামারে কোন দেশি গাছপালা টিকে আছে—আর ফেব্রুয়ারির বন্যার পর

Farmers Weekly NZ২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()