সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৪ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস ৭ কিমি/ঘ

এক আমের চারার দাম ৫০ হাজার টাকা

ফরিদপুরে বৃক্ষমেলায় ক্রেতাদের নজর কেড়েছে একটি আমের চারা। এই চারাটি এক নজর দেখতে ভিড় করছেন অনেকে। এর দাম হাঁকা হয়েছে ৫০ হাজার টাকা। একটি চারার দাম এত কেন?

ফরিদপুরে বৃক্ষমেলায় ক্রেতাদের নজর কেড়েছে একটি আমের চারা। এই চারাটি এক নজর দেখতে ভিড় করছেন অনেকে। এর দাম হাঁকা হয়েছে ৫০ হাজার টাকা। একটি চারার দাম এত কেন?

আমের চারাটি মেলায় নিয়ে আসা ফরিদপুর নার্সারির ম্যানেজার আফজাল হোসেন জাগো নিউজকে জানান, এটি থাইল্যান্ডের 'চিয়াং মাই' জাতের বিদেশি আম। একেকটা আমের ওজন প্রায় ৭০০-৮০০ গ্রাম। এটি এক কেজি পর্যন্ত হয়। এ আমের কেজি চার হাজার টাকা।

সরেজমিনে দেখা যায়, ব্রহ্মসমাজ রোডে বৃক্ষমেলায় বেশ কয়েকটি নার্সারি স্টল দিয়ে তাদের বিভিন্ন ধরনের চারা বিক্রি করছেন। স্টলগুলোর মধ্যে ফরিদপুর নার্সারির স্টলটিতে রাখা আমের চারাটির দাম বলা হচ্ছে ৫০ হাজার টাকা।

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম জাগো নিউজকে বলেন, ফরিদপুর নার্সারি নামের স্টলটিতে আমের চারায় থোকায় থোকায় ঝুলছে রঙিন আম। আমগুলো দেখতে সুন্দর ও লম্বা আকৃতির। এটি মানুষের নজর কাড়ছে।

আমের চারাটি দেখতে আসা মো. শাহিনুজ্জামান খান জাগো নিউজকে বলেন, খবর শুনে বিদেশি জাতের আমগাছ দেখতে এলাম। গাছটি ছোট হলেও আমগুলো বেশ বড়। স্বচক্ষে দেখে ভালো লেগেছে। গাছটি কিনে বাড়ি নিয়ে লাগাতে পারলে ভালো হতো, কিন্তু দাম বেশি।

ফরিদপুর নার্সারির ম্যানেজার আফজাল হোসেন বলেন, শোভারামপুর এলাকার বাসিন্দা ফরিদপুর নার্সারি মালিক আক্কাস হোসেন গাছটি বিদেশ থেকে সংগ্রহ করেছেন। এটি থাইল্যান্ডের 'চিয়াং মাই' জাতের আম গাছ। যার বয়স প্রায় তিন বছর। এ আম খেতে খুবই সুস্বাদু ও রসালো। প্রতিটি আম প্রায় এক ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। আমের রং অনেকটাই গোলাপি।

তিনি আরও বলেন, এবছর গাছটিতে প্রায় ২৫-৩০টি আম ধরেছে। আগামীতে আরও বেশি ধরবে। একেকটা আমের ওজন প্রায় ৭০০-৮০০ গ্রাম। এটি এক কেজি পর্যন্ত হয়। এ আমের কেজি ৪ হাজার টাকা। সব মিলিয়ে এ কারণে চারাটির মূল্য ৫০ হাজার টাকা। মেলায় ফল গাছের মধ্যে এ গাছটির দাম সর্বোচ্চ।

এ বিষয়ে ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম বলেন, জানামতে থাইল্যান্ডের চিয়াংমাই এলাকার নামানুসারে এই আমের নামকরণ করা হয়েছে। এ জাতের আম দেশি আমের চাইতে সাইজে একটু বড় হয়। এটা দেখতে সুন্দর ও খেতে মিষ্টি। এ জাতের আমের ফলনও বেশ ভালো।

এন কে বি নয়ন/জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

পড়াশোনার ফাঁকে ৪৩ শতাংশে ৪৮০ পেঁপেগাছ, গত বছরের ভুল শুধরে সফল আকরাম

দিনাজপুরের পার্বতীপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকরাম আলী দুই ধাপে টপলেডি পেঁপে লাগিয়েছেন; মৌসুমে আড়াই লাখ টাকার পেঁপে বিক্রির আশা, পাশে গড়েছেন ফল ও ফুলের নার্সারি।

এগ্রিকেয়ার২৪৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

নৌকায় আসে জুমের ফসল: রাঙামাটির হাটে দিনে ১৫ লাখ টাকার বেচাকেনা

কাপ্তাই হ্রদের তীরের গ্রাম থেকে ইঞ্জিনচালিত নৌকায় জুমের সবজি ও ফল আসে রাঙামাটি শহরের সাপ্তাহিক হাটে; বিক্রেতাদের বেশিরভাগই নারী, ব্যবসায়ীদের হিসাবে হাটের দিনে বেচাকেনা ১০ থেকে ১৫ লাখ টাকা।

বাংলা নিউজ ২৪৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

ডিমলায় বাড়ছে মাল্টা বাগান, ৬৫ শতাংশ জমিতে বছরে চার লাখ টাকা আয় নুর আলমের

নীলফামারীর ডিমলায় প্রচলিত ফসলে লাভ কমায় কৃষকেরা মাল্টায় ঝুঁকছেন। সুন্দরখাতার নুর আলম ৬৫ শতাংশ জমিতে বারি-১ মাল্টা চাষ করে বছরে প্রায় চার লাখ টাকা আয় করছেন।

কৃষি সময়৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)