সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে ইলিশ ফেলে পালালেন বিক্রেতা

কুষ্টিয়ার কুমারখালীতে ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে ইলিশ ফেলে পালিয়েছেন এক বিক্রেতা। পরে সেখান থেকে ৬ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

মৎস্য

কুষ্টিয়ার কুমারখালীতে ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে ইলিশ ফেলে পালিয়েছেন এক বিক্রেতা। পরে সেখান থেকে ৬ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

রোববার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি প্রবেশপথে এ ঘটনা ঘটে। তবে বিক্রেতার পরিচয় জানা যায়নি।

এছাড়াও বিকেল ৫টার দিকে পদ্মা নদীর শিলাইদহ ঘাট এলাকায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রায় দুই কেজি ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। এতিমখানায় জব্দ করা ইলিশ দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, আহরণ, পরিবহন ও বিক্রয় নিষেধ রয়েছে।

আল-মামুন সাগর/আরেএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ইলিশের উল্টো যাত্রা

একসময় গল্পটা ছিল উল্টো। পদ্মা-মেঘনার ইলিশ সীমান্ত পেরিয়ে যেত পশ্চিমবঙ্গের বাজারে। কলকাতার বাঙালির কাছে বাংলাদেশের ইলিশ ছিল বিশেষ আকর্ষণের নাম। দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ ভারতে যাওয়ার খবর নিয়ে সংবাদমাধ্যমে উৎসবের আবহ তৈরি হতো। আর এখন সেই গল্পে যেন হঠাৎ উল্টো পাতা খুলেছে। ভারত থেকে ইলিশ আসছে বাংল

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৭ মিনিটের পড়া
মৎস্য

পদ্মা-মেঘনার ইলিশ কেন এত সুস্বাদু: রহস্য মাছে নয়, তার খাবারে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, মোহনার প্ল্যাঙ্কটনে চর্বি জমেই স্বাদ তৈরি হয়; দেশের ইলিশের মাত্র ২ শতাংশ সরাসরি পদ্মার, বড় ও সুস্বাদু ইলিশের বেশির ভাগ আসে মেঘনার অববাহিকা থেকে।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

হাতিয়ায় জালে ২৮০ কেজির শাপলাপাতা মাছ, সংরক্ষিত প্রজাতি বিক্রি হলো ৯০ হাজার টাকায়

বন্য প্রাণী আইনে শিকার ও বিক্রি নিষিদ্ধ হলেও মেঘনায় ধরা পড়া সাত মণ ওজনের মাছটি চেয়ারম্যানঘাটে কেটে টুকরা করে বিক্রি হয়েছে; জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, মৎস্য আইনে সরাসরি নিষিদ্ধ নয়, তবে বন আইনে বিপন্ন প্রজাতি।

প্রথম আলো১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()