সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮১%বাতাস ৬ কিমি/ঘ

আপন ঠিকানায় ফিরলো বিরল প্রজাতির গুইসাপ

বগুড়ার ধুনট উপজেলায় এক কৃষকের বাড়িতে বন্দিদশা থেকে পাঁচদিন পর বিরল প্রজাতির বড় আকারের একটি গুইসাপ অবমুক্ত করা হয়েছে।

বগুড়ার ধুনট উপজেলায় এক কৃষকের বাড়িতে বন্দিদশা থেকে পাঁচদিন পর বিরল প্রজাতির বড় আকারের একটি গুইসাপ অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে গুইসাপটি অবমুক্ত করেন জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক নাছিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালেরপাড়া ইউনিয়নে সরুগ্রামের আদর্শ কৃষক আব্দুল গনি। সোমবার (১৮ জুলাই) দুপুরের দিকে ফসলের মাঠ থেকে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে তার সামনে দিয়ে গুইসাপটি হেঁটে যাচ্ছিল। খাবারের সন্ধানে লোকালয়ে আসে গুইসাপটি। তখন স্থানীয়দের সহযোগিতায় আব্দুল গনি কৌশলে গুইসাপটি আটক করে বাড়িতে নেন। পরে সিমেন্টের তৈরি একটি বড় পাত্রের ভেতর আটক করে রাখেন তিনি।

এ খবর ছড়িয়ে পড়লে প্রতিদিন গুইসাপটি দেখতে ওই বাড়িতে উৎসুক জনতা ভিড় জমান। সংবাদ পেয়ে স্বাধীন জীবনের নির্বাহী পরিচারক ঘটনাস্থলে পৌঁছে গুইসাপটিকে বন্দিদশা থেকে নিরাপদে মুক্ত করেন।

এ বিষয়ে আব্দুল গনি বলেন, 'কৌতূহলবশত গুইসাপটিকে ধরে রেখেছিলাম। তবে প্রাণীটির ক্ষতি হয় এমন কোনো কাজ করিনি। শখ করে কয়েকদিন পালন করেছি। খাবার দিয়েছি। তবে এটা ঠিক হয়নি। ভুল বুঝতে পেরে প্রাণীটিকে ছেড়ে দিয়েছি।'

স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক নাছিম বলেন, আমাদের পরিবেশের উপকারী বন্ধুরা আজ বড়ই বিপন্ন। যেভাবে বিপন্ন শকুন। ঠিক সেভাবেই বিপন্ন গুইসাপ। কারণ এরা শকুনের মতোই মরা, পচা প্রাণী খেয়ে পরিবেশের অপরিসীম উপকার করে চলে।

তিনি বলেন, খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল গুইসাপটি। অসচেতন এক কৃষক গুইসাপটি আটক করে রাখেন। তাকে বুঝিয়ে গুইসাপটি নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে।

ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, গুইসাপ পরিবেশবান্ধব ও মানুষের জন্য অনেক উপকারী একটি প্রাণী। প্রাণীটিকে আমাদের বাঁচিয়ে রাখা দরকার।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

দক্ষিণ এশিয়ার বড় বিপদ ব্ল্যাক কার্বন, উষ্ণায়নে কার্বন ডাই-অক্সাইডের শতগুণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে অধ্যাপক আবদুস সালাম জানান, শীতে ইন্দো-গাঙ্গেয় সমভূমির দূষিত বাতাসে পিএম ২.৫ প্রতি ঘনমিটারে ৫০০ মাইক্রোগ্রাম পর্যন্ত ওঠে; দুই স্ট্রোক ইঞ্জিন বন্ধের পর ঢাকায় ব্ল্যাক কার্বন কমেছে।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

ঝরা পাতার লোকজ্ঞান আর আদিবাসীর অধিকার: ইয়েরেভান সম্মেলন থেকে পাভেল পার্থ

আর্মেনিয়ায় প্রাণবৈচিত্র্য সম্মেলনের ১৭তম আসরে অংশ নেওয়ার অভিজ্ঞতা থেকে প্রথম আলোয় পাভেল পার্থ লিখেছেন, ঝরা পাতাকে কেবল কার্বনের হিসাবে দেখলে প্রাণবৈচিত্র্য সনদের অঙ্গীকার পূরণ হবে না।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

অক্টোবরে দেশে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম

আবহাওয়া অধিদপ্তরের মাসিক প্রতিবেদনে, ঘূর্ণিঝড় অর্ণবসহ দুটি লঘুচাপের মাসেও অক্টোবরে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে অনেক কম; গড় তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি বেশি।

বাংলা নিউজ ২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)