সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৩%বাতাস ৬ কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

ঝটপট তৈরি করুন আলুর স্যান্ডউইচ

আমাদের ব্যস্ত জীবনের মধ্যে অনেকেই মুখরোচক খাবার খেতে পছন্দ করেন। বিশেষ করে বিকেলের সময়, যখন খুব ভারী খাবার খাওয়া সম্ভব নয়, তখন হালকা কিছু বানিয়ে নিতে পারেন। এই সময় আলুর স্যান্ডউইচ হতে পারে দারুণ উপযোগী। এটি খুব সহজেই তৈরি করা যায়। এছাড়া এটি শিশুরা যেমন খেতে ভালোবাসবে ঠিক তেমনি বড়রাও চা বা কফির সঙ্গে

আমাদের ব্যস্ত জীবনের মধ্যে অনেকেই মুখরোচক খাবার খেতে পছন্দ করেন। বিশেষ করে বিকেলের সময়, যখন খুব ভারী খাবার খাওয়া সম্ভব নয়, তখন হালকা কিছু বানিয়ে নিতে পারেন। এই সময় আলুর স্যান্ডউইচ হতে পারে দারুণ উপযোগী। এটি খুব সহজেই তৈরি করা যায়। এছাড়া এটি শিশুরা যেমন খেতে ভালোবাসবে ঠিক তেমনি বড়রাও চা বা কফির সঙ্গে খেতে পছন্দ করবে।

আসুন জেনে নেওয়া কীভাবে আলুর স্যান্ডউইচের কীভাবে তৈরি করবেন-

উপকরণ১. পাউরুটি ৪-৬ স্লাইস ২. সেদ্ধ আলু ৩টি৩. পেঁয়াজ কুচি ১টি ৪. কাঁচামরিচ কুচি ২টি ৫. ধনে পাতা কুচি ১ টেবিল চামচ ৬. মরিচ গুঁড়া আধা চামচ৭. চাট মসলা ১ চা চামচ৮. লেবুর রস ১ চা চামচ ৯. গ্রেট করা চিজ ২ টেবিল চামচ১০. মাখন বা তেল পরিমাণমতো ১১. লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালিসেদ্ধ আলু ভালো করে চটকে নিন। এর মধ্যে কুচি করা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনে পাতা, চাট মসলা এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি পুর তৈরি করুন। পাউরুটির স্লাইসের ওপর সামান্য মাখন মাখিয়ে তার ওপর আলুর মিশ্রণ সমানভাবে ছড়িয়ে দিন। তার ওপর গ্রেট করা চিজ দিন এবং অন্য একটি রুটি দিয়ে ঢেকে দিন।

একটি তাওয়া গরম করে সামান্য মাখন দিন এবং মাঝারি আঁচে স্যান্ডউইচের উভয় পিঠ লালচে ও মুচমুচে হওয়া পর্যন্ত শেঁকে নিন। গরম গরম স্যান্ডউইচ টমেটো কেচাপ বা পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

শীতের ছাদবাগান: কোন সবজি ও ফুল লাগাবেন, কেমন হবে টব আর মাটি

শীতের ছাদবাগানের প্রস্তুতি এখনই; ১২-১৫ ইঞ্চির টবে সবজি, ফুলের জন্য দোআঁশ মাটি, কম্পোস্ট ও কোকোপিটের মিশ্রণ, আর দিনে অন্তত ৫-৬ ঘণ্টা রোদ।

এই সময়১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

ঘরেই বানান মিষ্টি কুমড়ার পাই: উপকরণ ও প্রণালি

ময়দা, মাখন আর সেদ্ধ মিষ্টি কুমড়া, ডিম, দুধ ও দারচিনি-জায়ফলের পুর দিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪০-৫০ মিনিট বেক করলেই তৈরি পাম্পকিন পাই।

বার্তা২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

সৌরবিদ্যুতের পাতকুয়ায় সেচ, মীরসরাইয়ে চাষের আওতায় ২০ একর পতিত জমি

বিএডিসির বসানো সৌরবিদ্যুৎচালিত ছয়টি ডাগওয়েল বা পাতকুয়া থেকে বিদ্যুৎ বা ডিজেল ছাড়াই সেচের পানি পাচ্ছেন মীরসরাইয়ের পাহাড়ি এলাকার কৃষকেরা।

এগ্রিকেয়ার২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)