সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস কিমি/ঘ

শীত কম তাই পরিযায়ী পাখিও কম

শীত এলেই মৌলভীবাজারের বাইক্কা বিলসহ হাওর-বাওড়, বিল-ঝিলে হাজারো পরিযায়ীদের আগমন ঘটে। একটু উষ্ণতার জন্যই তারা ছুটে আসে হীম প্রবাহের শীত প্রধান দেশ থেকে। বিশেষ করে হিমালয়ের পাদদেশের আশপাশ থেকে আসে হাজারো পরিযায়ী পাখি। শীত দেরিতে নামায় এবার পরিজায়ীদের উপস্থিতি অনেকটা কম।

পরিবেশ

শীত এলেই মৌলভীবাজারের বাইক্কা বিলসহ হাওর-বাওড়, বিল-ঝিলে হাজারো পরিযায়ীদের আগমন ঘটে। একটু উষ্ণতার জন্যই তারা ছুটে আসে হীম প্রবাহের শীত প্রধান দেশ থেকে। বিশেষ করে হিমালয়ের পাদদেশের আশপাশ থেকে আসে হাজারো পরিযায়ী পাখি। শীত দেরিতে নামায় এবার পরিজায়ীদের উপস্থিতি অনেকটা কম।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের করতল গ্রামের ঐতিহাসিক শেহের খার দীঘিতে আসতে শুরু করেছে পরিযায়ীরা। শেহের খার দীঘিতে ওরা শীতে আসে, গরমে চলে যায়। তাই এদের আদর করে বলা হয় অতিথি পাখি।

এ দীঘিতে চার বছর ধরে পরিযায়ী পাখি আসে। গ্রামবাসী পাখিগুলোর সঙ্গে আত্মীয়র মতোই আচরণ করেন। তারা কখনো পাখিদের ক্ষতি হয় এমন কাজ করেন না। সব সময় দেখভাল করেন। শিকারীদের হাত থেকে রক্ষার জন্য ভূমিকা রাখেন।

সকাল দুপুর বিকেলে পাখির ওড়াউড়ি আর জলকেলিতে মুগ্ধ হন পথচারীরা। অনেকেই ছবি তোলেন আবার কেউ পাখির ওড়াউড়ির দৃশ্য ভিডিও ধারণ করে নেন।

পথচারী সীমা আক্তার বলেন, আসা যাওয়ার পথে পাখির দৃশ্য আর কিচিরমিচির শব্দ খুবই ভালো লাগে।

রাজনগর পরিবেশ আন্দোলনের কর্মী কুতুব উদ্দিন জানান, একটু উষ্ণতার জন্য পরিযায়ীরা সুদুর সাইবেরিয়া ও মধ্য এশিয়া এবং হিমালয়ের পাদদেশ থেকে বাংলাদেশে আসে। এদের মধ্যে রয়েছে বালিহাঁস, কালিম, চখাচখি শামুকখোলসহ আরো নাম না জানা অনেক পাখি। পাখিদের নিরাপত্তা দিলে আমাদের প্রাকৃতিক পরিবেশ আরো সুন্দর হয়ে উঠবে।

দীঘির পারের করতল গ্রামের রেদওয়ান (২৫) জাগো নিউজকে বলেন, এবার শীত নামতে দেরি হয়েছে, তাই পাখি অনেক কম এসেছে।

পাখিপ্রেমী এলাকার সুলতানা বেগম (৩৫) বলেন, সকালে পাখির কিচিমিচির ডাকে আমরা ঘুম থেকে জাগি। এখানে শীতে পাখিরা আসে, গরম নামলে আবার চলে যায়। কোনো শিকারি পাখি ধরতে এলে এলাকাবাসী প্রতিহত করেন।

এলাকার দুদু মিয়া বলেন, আমরা সব সময় পাখির দিকে নজর রাখি। পাখি খুবই স্পর্শকাতর, তারা বুঝতে পারে কে তাদের ক্ষতি করে। পাখিদের সঙ্গে খারাফ আচরণ করলে নীরবে চলে যায়। বেশি বিরক্ত করলে দূরে চলে যায়। ৪-৫ দিন পর আবার চলে আসে। আবার কখনো আর আসেই না।

বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জাগো নিউজকে বলেন, শীতের তীব্রতা বাড়লে পাখি আসবে। চলতি মৌসুমে শীতের তীব্রতা অনেকটাই কম তাই পাখি আসতে দেরি করছে। তবে আসবে।

আব্দুল আজিজ/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

রোমে এফএওর ওয়ান হেলথ সম্মেলনে পরিবেশমন্ত্রী: পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্য আলাদা নয়

এফএও সদর দপ্তরে ২১-২৩ সেপ্টেম্বরের ‘কৃষিখাদ্য ব্যবস্থায় ওয়ান হেলথ কার্যক্রম’ বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আবদুল আউয়াল মিন্টু বলেন, গঙ্গা বদ্বীপে মানুষ, বাস্তুতন্ত্র ও কৃষিখাদ্য ব্যবস্থা নিবিড়ভাবে যুক্ত; বাংলাদেশের জাতীয় ওয়ান হেলথ কাঠামোয় পরিবেশ খাতকে মূল অংশীজন করা হয়েছে এবং রোমের অভি

চ্যানেল আই অনলাইন২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

রোমে ওয়ান হেলথ সম্মেলন শুরু: প্রাণিসম্পদ তথ্যভান্ডার ও বার্ড ফ্লু মোকাবিলার বৈশ্বিক কাঠামো চালু করল এফএও

বাংলাদেশের পরিবেশমন্ত্রীসহ বিভিন্ন দেশের কৃষি, স্বাস্থ্য ও পরিবেশমন্ত্রীদের উপস্থিতিতে এফএও একটি অনলাইন প্রাণিসম্পদ তথ্যকেন্দ্র এবং ডব্লিউএইচও, ডব্লিউওএএইচ ও সিএমএসের সঙ্গে যৌথভাবে বার্ড ফ্লু কর্মকাঠামো উন্মোচন করেছে।

এফএও নিউজরুম২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()