সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

যশোরে চিকিৎসা নিতে হাসপাতালে হনুমান

চিকিৎসা নিতে পশু হাসপাতালে এলো হনুমান! অবিশ্বাস্য হলেও সত্যিই এমন ঘটনা ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ে। রোববার (১২ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে।

পরিবেশ

চিকিৎসা নিতে পশু হাসপাতালে এলো হনুমান! অবিশ্বাস্য হলেও সত্যিই এমন ঘটনা ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ে। রোববার (১২ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাসুমা আখতার জানান, সম্প্রতি কেউ হয়তো হনুমানটিকে ধারালো অস্ত্র দিয়ে পিছনের অংশে কোপ দিয়েছিল। সেই থেকেই এটি চিকিৎসা নিতে হাসপাতাল খুঁজে বেড়াচ্ছে। এর আগে হনুমানটি ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিকরগাছা থানায়ও গেছে। অবশেষে রোববার (১২ এপ্রিল) প্রাণি সম্পদ অফিসারের কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতাল খুঁজে পেয়েছে।

তিনি আরও বলেন, হনুমানটি প্রথমে পশু হাসপাতালে চিকিৎসা শেডের টেবিলে বসে। সেখানে পছন্দ না হওয়ায় ফার্মেসি কক্ষে প্রবেশ করে এবং বিভিন্ন ওষুধ খুলে খুলে নাকের কাছে নিয়ে গন্ধ নেয় ও খায়। পরে তাকে চিকিৎসা দেওয়ার কথা বললে রাজি হয়। তখন ভায়োডিন দিয়ে ক্ষত স্থান পরিষ্কার করে দেওয়া হয়। এসময় হনুমানটি চুপচাপ ছিল। প্রাণিটি পুরোটা সময় বাক্‌প্রতিবন্ধী মানুষের মত আচরণ করেছে বলে জানান পশু চিকিৎসক মাসুমা আখতার।

জেইউডি/এসএএইচ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()